তৃতীয় বর্ষে পা রাখলো ‘গান বাংলা’

তৃতীয় বর্ষে পদার্পণ করেছে দেশের একমাত্র এইচডি মিউজিক চ্যানেল গানবাংলা। রাত ১২টা ১মিনিটে চ্যানেলের অফিস ক্যম্পাসে কেক কেটে আনন্দ আয়োজনের সূচনা করেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
দুই বছরের সফল্য ধরে রেখে ভবিষ্যতে বাংলা গানকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশার কথা জানান চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস।
জমকালো আয়োজনে বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের পাশাপাশি উপস্থিত ছিলেন সঙ্গীতাঙ্গণের অন্যান্যরা। বিজয় দিবসের প্রথম প্রহরে বর্ষপূতির এ আয়োজনকে বর্ণিল করে তোলেন জানপ্রিয় শিল্পীরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





