চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় দিন শেষে ৩০৩ রানে পিছিয়ে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ওয়েলিংটনে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৯৫ রানের জবাবটা ভালোই দিচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড। ল্যাথামের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি ও উইলিয়ামসনের ফিফটিতে তৃতীয় দিন শেষে ব্ল্যাক-ক্যাপসের সংগ্রহ ৩ উইকেটে ২৯২ রান। এখোনো তারা ৩০৩ রানে পিছিয়ে। ফলোঅন এড়াতে নিউজিল্যান্ডের প্রয়োজন আরো ১০৪ রান। আলোর স্বল্পতায় তিন ওভার আগে তৃতীয় দিনের খেলা সমাপ্তি ঘোষনার আগে ল্যাথাম ১১৯ ও নিকোলস ৩৫ রান নিয়ে ব্যাট করছেন। বাংলাদেশের পেসার কামরুল রাব্বি দুই এবং তাসকিন নিয়েছেন এক উইকেট।

অলরাউন্ডার সাব্বির রহমানের ফিফটিতে তৃতীয় দিনের প্রথম ঘন্টায় বাংলাদেশ ৮ উইকেটে ৫৯৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। সাকিবের ২১৭, মুশফিকের ১৫৯ ও তামিমের ৫৬ , মুমিনুলের ৬৪ এবং সাব্বিরের অপরাজিত ৫৪ রানে বাংলাদেশ টেস্টে তাদের  দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে।

জবাবে কিউই দুই ওপেনার টম ল্যাথাম ও জিৎ রাভাল ৫৪ রানের উদ্বোধনী জুটি গড়ে। মধাহ্ন বিরতির কিছুক্ষন আগে নিউজিল্যান্ডের ইনিংসের ১৭তম ওভারে পেসার কামরুল ইসলাম রাব্বী বোলিংয়ে এসে প্রথম বলে উইকেটের স্বাদ পেয়েছেন। রাব্বীর লাফিয়ে উঠা বলে ব্যাট সরাতে পারেননি জিৎ রাভাল। উইকেট রক্ষক ইমরুল কায়েসের হাতে ক্যাচ দেন বাঁহাতি ওপেনার। ২৭ রান করেন রাভাল।

চা বিরতির পর কিউইদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রস টেলরকে ফেরত পাঠান রাব্বী। টাইগার পেসারের শট বলে পুল করতে গিয়ে স্কয়ার লেগে মাহমুদউল্লাহর হাতে তালুবন্দী হন ৪০ রান করে। তৃতীয় উইকেট জুটিতে লাথ্যাম ও টেলর ৭৪ রান যোগ করেন।

টেস্ট ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরির পর দর্শক ও সতীর্থদের অভিনন্দনের জবাব দিচ্ছেন টম ল্যাথাম

দ্বিতীয় সেশনে দ্রুত রান তোলার পথে কেন উইলিয়ামসনকে হারায় নিউজিল্যান্ড। তৃতীয় দিনের প্রথম সেশনটি বাংলাদেশের হলে দ্বিতীয় সেশনটা ছিল নিউজিল্যান্ডের।ওয়ানডে মেজাজে ব্যাট করে ২৫ ওভারে ১৩১ রান সংগ্রহ করে স্বাগতিকরা।  কিউই ইনিংসের ৩৪তম ওভারে তাসকিন আহমেদের ওভারের শেষ বলে উইকেটের পেছনে ইমরুলকে ক্যাচ দিয়ে প্যাভিলনে ফিরে যায় স্বাগতিকদের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৫৫ বলে ৮টি চারে দ্রুত গতিতে ৫৩ রান করে উইলিয়ামসন।

কিউইদের ৬১তম ওভারে সেঞ্চুরি তুলে নেন দেশটির ওপেনিং ব্যাটসম্যান টম লাথাম। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। ১৬৭ বল মোকাবেলায় ১২ চারের সাহায্যে শতরান পূরন করেন লাথাম। তার সেঞ্চুরিতে ভর করে দলীয় সংগ্রহ আইড়াইশো ছাড়িয়ে গেছে নিউজিল্যান্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT