চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় দিনেও উজ্জ্বল বিপিএলের সম্ভাবনাময় তরুণেরা

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৯:১০ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বিপিএল সিজন থ্রিতে আলো ছড়াচ্ছেন দেশী তরুণ খেলোয়াড়রা। বিপিএলের গত দু আসরে যেমন নিজেদের জাত চিনিয়েছেন বিজয়, সৌম্য, আরাফাত সানিরা ঠিক এবারেও নিজেদের তুলে ধরছেন ভবিষ্যতের সাকিব তামিম মাশরাফিরা।

দেশী-বিদেশী তারকা খেলোয়াড়দের সাথে সমানে সমানে পাল্লা দিয়ে জানান দিচ্ছেন নিজেদের সামর্থ্য। কখনো বলে কখনো ব্যাট হাতে জ্বলে উঠছেন তারা।

এবারের বিপিএলের তৃতীয় দিনে যেসব দেশী তরুণ খেলোয়াড়রা আলো ছড়িয়েছেন তারা হলেন:


নাজমুল ইসলাম অপু (স্পিনার): ঢাকার ছেলে মোহাম্মদ নাজমুল ইসলাম অপু। খেলেছেন অনূর্ধ্ব ২১ ও ২৩ দলে।

গত বিপিএলে খেলেছেন বরিশাল বানার্সের হয়ে। এছাড়াও জাতীয় লিগে খেলেন চট্টগ্রাম ডিভিশন ও ঢাকা ডিভিশনে।

Reneta

এবাবের বিপিএলে খেলছেন সিলেট সুপার স্টারসের হয়ে। আজ বরিশাল বুলসের বিপক্ষে চার ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে দখল করেছেন তিনটি উইকেট।

তার বাঁহাতি স্পিনে কাবু হয়ে সাজঘরে ফিরে যান ব্রেন্ডন টেলর, সাব্বির রহমান ও প্রসন্না । ব্যাট হাতেও ১৪ বলে একটি ছয়সহ করেন ১৬ রান।


ইয়াসির আলী চৌধুরী রাব্বি (ব্যাটসম্যান): চট্টগ্রামের ঘরের ছেলে এবারের বিপিএলে খেলছেন চিটাগং ভাইকিংসের হয়েই। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের হয়ে।

প্রিমিয়ার ডিভিশনে খেলেছেন আবাহনী লিমিটেড ও জাতীয় লিগে খেলেন চট্টগ্রাম ডিভিশনের হয়ে।

বিপিএলে আজকের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৮ বলে দুটি চার ও এক ছয়ে করেছেন ২২ রান।


শুভাশিষ রয় (পেসার) : বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের পেস বোলার শুভাশিষ। জাতীয় লিগে খেলেছেন সিলেট ও রংপুর ডিভিশনের হয়ে।

এবারের বিপিএলে সিলেট সুপার স্টারসের হয়ে আজকের মাচে বরিশাল বুলসের বিপক্ষে দূর্দান্ত বোলিং করেছেন।

তিন ওভার বল করে দিয়েছেন মাত্র ১৯ রান। বিনিময়ে দখল করেছেন একটি উইকেট।

শুভাশিষের অফ স্ট্যাম্পের একটি বাইরে পিচ করা বল না বুঝে খেলতে গিয়ে উইকেটের পেছনে মুশফিকের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয়েছে রনি তালুকদারকে।বরিশালের অধিনায়ক মাহমুদউল্লাহকে রান আউটও করেছেন শুভাশীষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএলবিপিএল ৩সম্ভাবনাময় তরুণেরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কার অব্যাহত থাকলে শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি: এডিবি

জুলাই ৯, ২০২৬

সত্যিই কি শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘কিং’?

জুলাই ৯, ২০২৬

সিলেটে উবারের যাত্রা শুরু

জুলাই ৯, ২০২৬

ইউরেনিয়াম চুক্তি ঘিরে ভারত-অস্ট্রেলিয়ার নতুন সমীকরণ, কার লাভ কতটা?

জুলাই ৯, ২০২৬

পঞ্চদশ সংশোধনী অবৈধ করে হাইকোর্টের রায় আপিলে পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT