বৃষ্টির বাধায় বাংলাদেশ-সাউথ আফ্রিকার মধ্যকার তৃতীয় ও শেষ সিরিজ নির্ধারনী ম্যাচ ২৩ ওভার খেলা হওয়ার পর এখন আপাতত বন্ধ আছে। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত সফরকারী প্রোটিয়াদের সংগ্রহ ছিলো ৪ উইকেটে ৭৮ রান। বৃষ্টির কারণে সাউথ আফ্রিকা আর ব্যাটিংয়ে নামতে না পারে তাহলে ২০ ওভারে তামিম সৌম্যদের সামনে লক্ষ্য দাঁড়াবে ৯৯ রান।
ডি কক-ডু প্লেসিস-হাশিম আমলাও রাইলি রুশোকে ফিরিয়ে সাউথ আফ্রিকাকে চেপে ধরে মাশরাফির নেতৃত্বাধীন ‘টিম টাইগার্স’।
১৫ ওভারের প্রথম বলেই রইলি রুশোকে ফিরিয়ে দিনে নিজের উইকেটের খাতা খোলেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাহামুদুল্লাহর বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রুশো।
এর আগে, ১৩ ওভারের তৃতীয় বলেই সাকিবের বলেই তার হাতে ক্যাচ দিয়ে ফেরেন আমলা। আর অষ্টম ওভারের প্রথম বলে ডু প্লেসিস সাকিবের বলে মিস টাইমিং করলে তা উইকেটের পাশেই সোজা উপরে উঠে যায়। সেই বল গ্লাবস বন্দী করতে ভুল করেননি উইকেট রক্ষক মুশফিকুর রহিম।
কুইনন্টন ডি কককে বোল্ড করে বাংলাদেশের পক্ষে সূচনা করেছিলেন টাইগার তরুণ তুর্কি মুস্তাফিজ। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মুস্তাফিজের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান তিনি। স্কোর বোর্ডে রান ছিল মাত্র ৮।
বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ ও সাউথ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে।
নির্ধারণী ম্যাচের টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা সাউথ আফ্রিকা। সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারিরা জয় পায় ৮ উইকেটে এবং দ্বিতীয় ওয়ানডেতে বাঁচা মরার ম্যাচে টাইগাররা জয় পায় ৭ উইকেটের ব্যবধানে।
সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ আট ব্যাটসম্যান নিয়ে খেলার কৌশলে অটল থাকলেও সাউথ আফ্রিকা তাদের স্কোয়াডে এনেছে পরিবর্তন। ক্রিজ মরিসের জায়গায় আজ প্রোটিয়া স্কোয়াডে আছেন মরনে মরকেল।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, হাশিম আমলা (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, রাইলি রুশো, ফারহান বেহারডিয়েন, ফ্যাফ ডু প্লেসি, মরনে মরকেল, ইমরান তাহির, কাগিসো রাবাদা, কাইল অ্যাবট।






