চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয়বারের মতো ‘সেরা চাকরিদাতা প্রতিষ্ঠান’ চ্যানেল আই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০১৫
অর্থনীতি
A A

মিডিয়া ক্যাটাগরিতে দেশের সেরা চাকরিদাতা প্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেয়েছে চ্যানেল আই।  অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান বিডিজবস.কমের পক্ষ থেকে পরিচালিত জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়ে এই অর্জন। 

মঙ্গলবার তেজগাঁওয়ে  চ্যানেল আই নিজস্ব কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বিডিজবস.কম এর সিইও ফাহিম মাশরুর।

বিডিজবসের জেনারেল ম্যানেজার প্রকাশ রায় চৌধুরী বলেন, কাজের পরিবেশ, ক্যারিয়ার সম্ভাবনা, কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্টি ও কর্পোরেট ব্যবস্থাপনা কালচারের ওপর তাদের সাইটে পরিচালিত জরিপের ভিত্তিতে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়।  মিডিয়া ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ইতিবাচক ভোট পেয়েছে চ্যানেল আই।

জরিপ বিষয়ে বিস্তারিত তুলে ধরে প্রকাশ রায় বলেন, অনলাইনে গত তিনমাসে তিনটি প্রশ্নের মাধ্যমে প্রায় ৩ হাজার ৫৫৭ জন জরিপের মাধ্যমে সেরা প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে। এবারো তৃতীয়বারের মতো মিডিয়া ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ইতিবাচক ভোট পেয়েছে চ্যানেল আই।

এছাড়াও ব্যাংক অ্যান্ড ফিনালসিয়াল ক্যাটাগরিতে প্রথম স্থানে রয়েছে ‘বাংলাদেশ ব্যাংক’। দ্বিতীয় অবস্থানে টেলিকমিউনিকেশন ক্যাটাগরির ‘বাংলালিংক’। তৃতীয় অবস্থানে ইনফরমেশন টেকনোলজি ক্যাটাগরিতে ‘স্যামসাং’। চতুর্থ অবস্থানে মিডিয়া ক্যাটগরিতে ‘চ্যানেল আই’।

পঞ্চম অবস্থানে ইলেকট্রনিক অ্যান্ড কনজুমার ক্যাটাগরিতে ‘ওয়ালটন’। ষষ্ঠ অবস্থানে রিটেল অ্যান্ড ট্রেডিং ক্যাটাগরিতে রহিমা আফরোজ সুপারস্টোর লিমিটেড। সপ্তম অবস্থানে টেক্সটাইল এন্ড গার্মমেন্টস ক্যাটাগরিতে ‘ইপেলিয়ন গ্রুপ’। অষ্টম অবস্থানে ডেভেলপমেন্ট সেক্টর ক্যাটাগরিতে ‘সেভ দ্য চিলড্রেন’। নবম অবস্থানে কনজুমার ক্যাটাগরিতে ‘ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ’। দশম অবস্থানে ফার্মাসিটিক্যাল ক্যাটাগরিতে ‘স্কয়ার ফার্মাসিটিক্যাল’ সেরা চাকরিদাতা প্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেয়েছেন।

Reneta

তিনি  বলেন, ২০০৮ সাল থেকে শুরু হওয়া অ্যাওয়ার্ডটির মূল্য উদ্দেশ্য ছিলো বাংলাদেশ থেকে সেরা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের সেরা কর্মকর্তা খুঁজে বের করা। যাতে করে ভবিষ্যতে এই সেক্টরগুলোকে তারা আরো বেশি সমৃদ্ধ করতে পারে। যেসব প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড পাচ্ছে তারা ভবিষ্যতে আরো ভালো কাজ করবেন। আর যারা পাচ্ছে না তারা ভালো কাজ করার চেষ্টা করবেন বলে মনে করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশ: বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় এআই এজেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা করেছে হাগিংফেসে

জুলাই ২২, ২০২৬

কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ডিআরইউ’র শোক

জুলাই ২২, ২০২৬

আয়ু বাড়লেও কমছে সুস্থ জীবনযাপনের সময়: গবেষণা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT