চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয়বারের মতো করোনাক্রান্ত ভিক্টর ব্যানার্জী, সঙ্গে এবার ডেঙ্গু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জী। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) তার করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসে।

হিন্দুস্থান টাইমসের সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৭৫ বছর বয়েসী ভিক্টর ব্যানার্জী। এরপর তিনি সেরে উঠলেও কয়েকদিন যেতে না যেতেই আবারও তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। শুধু তাই নয়, এবার ডেঙ্গু জ্বরেও আক্রান্ত এই অভিনেতা।

গত কয়েক বছর ধরে মুসৌরীর বাসিন্দা ভিক্টর ব্যানার্জী। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন তিনি। কিন্তু কোভিড পজিটিভ হওয়ার কারণে যোগ দিতে পারেননি। সংগঠনের পক্ষ থেকে সত্যজিৎ রায়ের নামাঙ্কিত জীবনকৃতি সম্মান পাওয়ার কথা ছিল তার।

পরবর্তীতে জানানো হয়, পৃথক একটি অনুষ্ঠানের মাধ্যমে আগামী ২৮ ফেব্রুয়ারি তাকে সম্মানিত করবে প্রতিষ্ঠানটি। কিন্তু করোনা পজিটিভ হওয়ার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

গেল কয়েক বছর ধরে লাইমলাইট থেকে ক্ষাণিকটা দূরেই রয়েছেন ভিক্টর ব্যানার্জী। চলতি বছর ভারতের প্রজাতন্ত্র দিবসে দেশটির সরকারের পক্ষ থেকে পদ্মবিভূষণ সম্মান প্রাপ্তদের তালিকায় নাম ঘোষণা করা হয়েছে তার। শিল্পকলায় অবদানের জন্য এই পদ্ম-সম্মান পাচ্ছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়করোনাভাইরাসডেঙ্গুলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নটর ডেম ম্যাথ ক্লাবের প্রতিনিধি ও চ্যানেল আই নিউজের চীফ নিউজ এডিটর মীর মাসরুর জামান

নটর ডেম ম্যাথ ফেস্টিভালে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হলো চ্যানেল আই

এপ্রিল ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সংসদ সদস্য হিসেবে মনোনয়ন ফাহমিদার দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততারই ধারাবাহিকতা’

এপ্রিল ২১, ২০২৬

বিশ্বব্যাপী খাদ্যসংকট ক্রমেই বাড়ছে: ঝুঁকিতে বাংলাদেশ

এপ্রিল ২১, ২০২৬

শান্তি আলোচনা: মিয়ানমার জান্তা সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান বিদ্রোহীদের

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT