চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃণমূলের কর্মকর্তাদের সৃষ্টিশীল হতে প্রধানমন্ত্রীর আহ্বান

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
৪:৪০ পূর্বাহ্ণ ০২, জুন ২০১৫
বাংলাদেশ
A A

সেবার মানসিকতা নিয়ে জনকল্যাণে কাজ করে যেতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিসিএস প্রশিক্ষণ একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাদের সৃষ্টিশীল কাজের মাধ্যমে দেশের উন্নয়ন এগিয়ে নিতে ভূমিকা রাখতে বলেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির ৯২ ও ৯৩তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের কোর্সে অংশ নেওয়া ৭৯ জনকে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।

নিজের জন্য নয়, জনগণের ভাগ্য গড়ার অঙ্গিকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইচ্ছা থাকেলে স্বল্প সম্পদ দিয়েও কাঙ্খিত উন্নয়ন সম্ভব। আর এ উন্নয়নে প্রশাসনের কর্মকর্তারা যে অপরিহার্য, সে কথাই তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। সে লক্ষ্য নিয়ে আমাদের সব কর্মসূচি পরিচালিত হয়। এই কর্মসূচিগুলো বাস্তবায়নে মূল শক্তি নির্ভর করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ওপর। তাই আমার ইচ্ছা আপনারা দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে সবার সেবা করার মানসিকতা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করে যাবেন।

সমুদ্র সীমা জয় এবং স্থল সীমা চুক্তিকে রাজনীতির মাধ্যমে কূটনৈতিক সফলতা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রশাসনের কর্মকর্তাদেরকেও গতানুগতিক কাজের বাইরে সৃষ্টিশীল কাজের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা দায়িত্বে থাকেন তাদের উদ্দ্যোগের ওপর এক একটি এলাকার উন্নয়ন অনেকাংশে নিরভর্শীল। তাই আমি আশা করি যারা মাঠ পর্যায়ে দায়িত্বে তাকবেন তাদের সেরকম সৃজনশীল চিন্তাধারা থাকতে হবে। এক একেক এলাকার যে সম্ভবনা আছে সেগুলো বের করে সেসব এলাকার উন্নয়ন করতে হবে।

বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT