চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুষারের শতকের পর নাফীসের অর্ধশতক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের প্রথম দিন শতকের দেখা পেয়েছেন দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যান তুষার ইমরান। ১২৭ রানে অপরাজিত রয়েছেন এই ডানহাতি। দিনের খেলা শেষ হওয়ার আগে অর্ধশতক পূর্ণ করেছেন শাহরিয়ার নাফীস (৫০)।

এই দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২৯২ রান তুলেছে দক্ষিণাঞ্চল। শফিউল ইসলাম ও সাঞ্জামুল ইসলাম নেন একটি করে উইকেট।

বিকেএসপির-৩ নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে দক্ষিণাঞ্চলকে ভালো সূচনা এনে দেন সৌম্য সরকার ও এনামুল হক বিজয়। দলীয় ৫৬ রানে শফিউলের বলে বিজয় বোল্ড হলে ভাঙে ওপেনিং জুটি। দলের রান ৮৯-এ থাকা অবস্থায় রান আউট হয়ে যান ঠাণ্ডা মাথায় ব্যাটিং করা সৌম্য। ৫৮ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন এই বাঁহাতি ওপেনার।

তিনে নামা ইমরুল কায়েস করেন ৩১ রান। তাকে ফেরান সাঞ্জামুল ইসলাম। পরে তুষার ও নাফীসের অবিচ্ছিন্ন ১৫৮ রানের জুটিতে দিন শেষ করে দক্ষিণাঞ্চল।

Jui  Banner Campaign
ট্যাগ: তুষার ইমরানবিসিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT