চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুষারের এবার জোড়া সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার তুষার-মেহেদী মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রানমেশিন তুষার ইমরানকে থামাতে পারছে না কেউ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দলের বিপর্যয়ের মুহূর্তে হাল ধরে তুলে নিয়েছেন জোড়া শতক। ক্যারিয়ারে প্রথমবার এক ম্যাচে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি।

সিলেটে প্রথম ইনিংসে ১৩০ রান করে সাউথ জোনকে এনে দিয়েছিলেন লড়াকু পুঁজি। পরে বোলারদের নৈপুণ্যে দল পায় ১০৩ রানের লিড। দ্বিতীয় ইনিংসে দলের যখন বিপর্যয়, ব্যাট হাতে আরেকবার উইকেটে জমে যান তুষার। ৪৬ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করেন। শুক্রবারও তাকে আউট করতে পারেনি প্রতিপক্ষ। ১০৩ রান করে আহত অবসর নিয়েছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় বাংলাদেশে তুষারের ধারে কাছেও কেউ নেই। বিসিএলের চতুর্থ রাউন্ডে জোড়া সেঞ্চুরি করে নিজেকে আরেকধাপ উচ্চতায়ই নিয়ে গেলেন ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার। তার ২৮ নম্বর সেঞ্চুরি এটি।

বেশি সেঞ্চুরি তো অবশ্যই, প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিকও তুষার। বিসিএলে দুই ইনিংসেই সেঞ্চুরি করা মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হলেন। আর প্রথম শ্রেণির ক্রিকেট বাংলাদেশের ব্যাটসম্যানদের জোড়া সেঞ্চুরি দেখল ১২তম বারের মতো।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ইস্ট জোনের বিপক্ষে প্রথম ইনিংসে ৪০৩ রান তোলে সাউথরা। পরে ইস্টরা তোলে ৩০০ রান। শেষদিনে সাউথ জোন ৭ উইকেটে ৩১১ রানে থেকে ইনিংস ঘোষণা করে তাতে ইস্টের সামনে ৪১৫ রানের লক্ষ্য দিতে পেরেছে তুষারের দল।

১০৩ রানে আহত অবসরে যাওয়া ইনিংসটি ১৪৫ বলে সাজিয়েছেন তুষার। ১২ চার ও ২ ছক্কায়। ২৯ রানে অপরাজিত থেকে দিন শুরু করা সৌম্য সরকার ৩৫ রানে সাজঘরে হাঁটা দেন। ৫ চার ও ৩ ছক্কায় ৯২ বলে ৬৬ রানের ইনিংস এসেছে মোহাম্মদ মিঠুনের থেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুষার ইমরানলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বই পড়ার পাঁচটি অ্যাপ

পরবর্তী

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শ্রীদেবী

পরবর্তী
শ্রীদেবী

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শ্রীদেবী

সৃষ্টির আড্ডায় সামিল দশ নারী তারকা

সর্বশেষ

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT