চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুর্কি গণভোট: ইইউ’র সংযমের আহ্বান প্রত্যাখ্যান করলো তুরস্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A
তুরস্কের গণভোটের র‌্যালি নিয়ে তুর্কি-নেদারল্যান্ডস কূটনৈতিক সম্পর্কের অবনতির পর তাদের বিরোধ প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে যে সংযমের আহ্বান জানিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে দেশটি। ইইউ’র আহ্বানের জবাবে তুরস্ক বলছে, ‘ইইউর  অহতেুক ও অদূরদর্শী বক্তব্যের কোনো মূল্য তুরস্কের কাছে নেই।’
মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সমর্থনে নেদারল্যান্ডসে র‌্যালি করতে দেয়নি দেশটির দাঙ্গা পুলিশ। এ ঘটনার পর নিরাপত্তার কারণ দেখিয়ে ডাচ কূটনীতিককে আঙ্কারা এবং ইস্তাম্বুলের দূতাবাসে যাতায়াত বন্ধ করে দিয়েছে তুরস্ক।

বিবিসি জানিয়েছে, তুরস্কের পরিবার ও সামাজিক নীতি বিষয়ক মন্ত্রী ফাতমা বেতুল সাইয়ান কায়াকে রোটারড্যামে তুর্কি কনস্যুলেটে ঢুকতে দেয়নি পুলিশ। এছাড়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী একটি বিমান নেদারল্যান্ডসে নামতে দেয়নি ডাচ কর্তৃপক্ষ।

তুরস্কের প্রেসিডেন্টের ক্ষমতা আরও বাড়াতে সামনের মাসে সংবিধান সংশোধনের ওপর ভোট হওয়ার কথা রয়েছে। ওই প্রস্তাবের পক্ষে ইউরোপে প্রচার চালাচ্ছেন তুর্কি মন্ত্রীরা।

তুরস্কের সাংবিধানিক গণভোটের সমর্থনে ইউরোপের বেশ কয়েকটি দেশে র‌্যালি ও গণমিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয় শনিবার।

গণভোটের পক্ষে সমর্থন আদায়ের জন্য উচ্চপদস্থ তুর্কি কর্মকর্তারা এই র‌্যালিগুলো করছেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইইউ-তুরস্কনেদারল্যান্ডস-তুরস্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT