চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুর্কমেনিস্তানে জরুরি অবতরণের পর বুদাপেস্টের পথে প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
৭:৪৭ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ফ্লাইটটি তুর্কমেনিস্তানের আশগাবাতে জরুরি অবতরণ করার পর এখন বুদাপেস্টের পথে রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিজি-ওয়ান জিরো ওয়ান ওয়ান ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির আশঙ্কায় তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এবং বিমানের ক্রুরা সকলেই সুস্থ আছেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর হাঙ্গেরি পৌছানোর কথা।

পানি সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ সময় সকাল ৯’টার কিছু পরে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট বিজি ওয়ান জিরো ওয়ান ওয়ানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাঙ্গেরির বুদাপেস্টের উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বন্দরে তাকে বিদায় জানান মন্ত্রীসহ সরকারী উর্ধ্বতন কর্মকর্তরা।

পথে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি তুর্কমেনিস্তানের আশগাবাতে জরুরি অবতরণ করে। কর্মকর্তারা জানান, বিমানের একটি ইঞ্জিনে ফুয়েল প্রেসার কমে যাচ্ছিল তা আঁচ করতে পেরেই তাৎক্ষণিকভাবে সবচেয়ে কাছের বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। উড়োজাহাজটি পরীক্ষা-নিরীক্ষা করার পর ওই ফ্লাইটেই আবার হাঙ্গেরির উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী।

এর আগেই অবশ্য লন্ডনগামী বিমানের ফ্লাইটটি মাসকট থেকে তুর্কমেনিস্তানে নিয়ে যাওয়া হয়েছিলো। তবে, পরে প্রধানমন্ত্রী ঢাকা থেকে যে ফ্লাইটে রওনা করেছিলেন সেটিতেই বুদাপেস্টের উদ্দেশে যাত্রা করেন। প্রধানমন্ত্রীসহ তার ৯৯ সফরসঙ্গী এবং ২৯ ক্রু সকলেই সুস্থ আছেন।

চারদিনের সফরে পানি সম্মেলনে যোগ দেয়া ছাড়াও হাঙ্গেরির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করবেন বাংলাদেশ-হাঙ্গেরি বিজনেস ইকোনোমিক ফোরাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পানি সম্মেলনপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT