তুরাগ নদী পাড়ে টঙ্গী কামারপাড়া ব্রিজের দুই পাশে থাকা ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ চেয়ে হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনের পর এই আবেদন করে হিউম্যান রাইটস এন্ড পিস পর বাংলাদেশ (এইচআরপিবি)।
পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
গত ৬ নভেম্বর ইংরেজী দৈনিক ডেইলি স্টারে ‘টাইম টু ডিক্লেয়ার তুরাগ ডেড’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।সেই প্রতিবেদনের সূত্র ধরে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে একটি রিট আবেদন করা হয়। এরপর আদলত ৪৮ ঘণ্টার মধ্যে তুরাগ নদে মাটি ভরাট ও অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে নির্দেশ দেন।
এরপর গত ৫ জানুয়ারি টঙ্গী কামারপাড়া ব্রিজের দুই পাশে অবৈধ স্থাপনা অপসারণ হয়েছে কিনা এবং আর কোনো স্থাপনা আছে কিনা সে বিষয়ে তদন্ত করে গাজীপুরের মূখ্য বিচারিক হাকিমকে প্রতিবেদন দাখিল করতে বলেন আদালত। সে নির্দেশ মোতাবেক আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।
প্রতিবেদনে ৩০টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলের কথা উল্লেখ করা হয়ে।






