চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্ক জুড়ে শোকের ছায়া

আলীম আল রাজী আলীম আল রাজী
১১:২৪ অপরাহ্ণ ২৯, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে বোমা এবং বন্দুক হামলায় ১৩ বিদেশি নাগরিকসহ কমপক্ষে ৪১ জন নিহত ও কমপক্ষে ২৫০ আহতের ঘটনায় দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। হতাহতদের স্মরণে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদ্রিম একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

মঙ্গলবার স্থানীয় সময় রাতে তিন বন্দুকধারী একে-৪৭ রাইফেল নিয়ে বিমানবন্দরে অতর্কিত ওই হামলা চালায়। প্রথমে তারা টার্মিনালে ঢোকার পথেই এলোপাতাড়ি গুলি চালায়। পরে পুলিশ পাল্টা গুলি শুরু করলে হামলাকারীরা নিজেদের দেহের সঙ্গে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়।

আত্মঘাতী হামলা ও বিস্ফোরণের ঘটনায় তিন হমলাকারীই নিহত হয়েছে বলে জানিয়েছে তুরস্ক কর্তৃপক্ষ। ঘটনার পর সকল ফ্লাইট বন্ধ করে দেয়া হলেও কিছু কিছু ফ্লাইট আবারো চালু করেছে কর্তৃপক্ষ। তবে ইস্তাম্বুল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সব ফ্লাইট বাতিল করে দিয়েছে মার্কিন বেসামরিক বিমান কর্তৃপক্ষ।

Banglabid

ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন,পোপ ফ্রান্সিসসহ বিশ্ব নেতারা।

হামলার দায় এখনও কেউ স্বীকার না করলেও ইসলামিক জঙ্গি সংগঠন-আইএসকেই সন্দেহ করছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনারি ইলদিরিম।

বেশ কয়েকদিন ধরেই ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছিল। এর পরও বিমানবন্দরে টার্মিনালে আসা গাড়ি চেক করার ব্যবস্থা নেয়া হয়নি।

Reneta

হামলার পর তুরস্ক ভ্রমনে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT