তুরস্কের কুর্দি অধ্যুষিত সিজারে তুরস্ক সেনাবাহিনীর সঙ্গে কুর্দি স্বাধীনতাকামী পিকেকে গেরিলাদের ব্যাপক সংঘর্ষ চলছে। রয়টার্স জানিয়েছে সংঘর্ষে এখনো হতাহতের খবর জানা যায়নি।
তুরস্কের সেনাবাহিনী পিকেকে’র একটি ভবন লক্ষ্য করে মর্টার হামলা চালায়। পিকেকে গেরিলারাও পাল্টা জবাব দেয়।
নিষিদ্ধ ঘোষিত পিকেকে’র বিরুদ্ধে দুই সপ্তাহের সেনা অভিযানে কমপক্ষে ১৬৮ কুর্দি বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করেছে তুরস্ক সরকার।
গত জুলাইয়ে সেনাবাহিনী ও পিকেকে’র মধ্যে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর থেকে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২ হাজার মানুষ নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে হামলা পাল্টা হামলায় এখন পর্যন্ত শহরের পাঁচটি এলাকা থেকে কমপক্ষে এক লাখ মানুষ ঘর বাড়ি ছেড়ে অনত্র পাড়ি জমিয়েছে।







