চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে বোমা হামলায় ‍মৃতের সংখ্যা শতাধিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি শান্তি সমাবেশে বোমা হামলায় মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২৪৫ জন মানুষ। সমাবেশের উদ্যোক্তা ছিল কুর্দিপন্থী এইচডিপি পার্টি। সহিংস হামলায় নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তুরস্কে।

কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে-র সঙ্গে চলমান সহিংসতার অবসান চেয়ে শান্তি সমাবেশ ডাকা হয়। সমাবেশের উদ্যোক্তাদের মধ্যে কুর্দিপন্থি এইচডিপি পার্টিও ছিল বলে জানা গেছে। সমাবেশ শুরুর আগেই তুরস্কের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয়।

প্রায় কাছাকাছি সময়ে বিকট শব্দে দুটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আশেপাশের এলাকা এক নারকীয় রূপ নেয়। ধারণা করা হচ্ছে এটি আত্মঘাতী হামলা।

তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইয়েপ এরদোগান এ হামলাকে সন্ত্রাসী এবং ঘৃণ্য কাজ বলে অভিহিত করেছে। ঘটনার পর তিনি তুর্কিমেনিস্তানে নির্ধারিত সরকারি সফর বাতিল করেছেন। প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এই হামলার পিছনে দায়ী চার সংগঠনের নাম উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রীর ধারণা, ইসলামিক স্টেট, পিকেকে, ডিএইচকেপি বা মার্কসিস্ট লেনিনিস্ট কমিউনিস্ট পার্টি এই হামলা চালিয়ে থাকতে পারে।

পিপলস ডেমোক্রেটিক পার্টির কো-চেয়ারম্যান এ হামলার জন্য সরকারের ব্যর্থতার সমালোচনা করেছেন। অন্যদিকে ন্যাশনালিস্ট পার্টির অভিযোগ, তুরস্কের ভুল পররাষ্ট্রনীতির কারণেই এই হামলা হয়েছে। সরকার অভ্যন্তরীন নিরাপত্তার দিকে লক্ষ না রেখে আন্তর্জাতিক বিষয়ে বেশি নাক গলাচ্ছে বলে অভিযোগ দলটির।

তুরস্কে এই ধরনের কাপুরুষোশিত হামলার নিন্দা ও প্রাণহানিতে শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নওগাঁয় মান্দায় ব্রি-ধান ৬২ চাষ

পরবর্তী

আল-আকসা মসজিদ নিয়ে ইসরাইল-ফিলিস্তিন সঙ্কটে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

পরবর্তী

আল-আকসা মসজিদ নিয়ে ইসরাইল-ফিলিস্তিন সঙ্কটে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

১৯৭১ থেকে এপর্যন্ত উন্নয়ন সহায়তার ২৯% দিয়েছে বিশ্বব্যাংক

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT