তুরস্কের সিরত প্রদেশের রাস্তায় সামরিক যানে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির পুঁতে রাখা বোমায় ৮ তুর্কি সেনা নিহত হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান এই হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দমনের অঙ্গীকার করেছেন।
এরআগে মঙ্গলবার দায়ারবাকির প্রদেশে পিকেকে ৪ তুর্কি সেনাকে হত্যা করে।
সম্প্রতি দায়ারবাকিরের কুর্দি পিপলস ডেমোক্রেটিক পার্টি-এইচডিপিপন্থী ৪ মেয়র স্বায়ত্বশাসন দাবি করায় পুলিশ তাদের আটক করলে অঞ্চলটিতে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।
গত মাসে পিকেকে’র সাথে তুরস্ক সরকারের শান্তি চুক্তি ভেঙ্গে গেলে পিকেকে দেশটিতে হামলা জোরদার করে।
তুরস্কে পিকেকে ১৯৮৪ সাল থেকে কুর্দি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু করলে সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ৪০ হাজার লোক নিহত হয়েছে।






