চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় ৩০ জন নিহত

আলীম আল রাজী আলীম আল রাজী
৯:৩৩ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

তুরস্কে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। দেশটির দক্ষিণাঞ্চলের গাজিয়ান্তেপ শহরে বিস্ফোরণের ওই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলেছেন ওই অঞ্চলের গভর্নর আলী ইয়ারলিকায়া।

হামলাটি আত্মঘাতী ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে জঙ্গিগোষ্ঠী আইএস ওই হামলা চালিয়েছে।

মাত্র দু’দিন আগে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভ্যান ও এলজিগ প্রদেশে হামলার রেশ কাটতে না কাটতেই এই ভয়াবহ বোমা বিস্ফোরণটি ঘটল। কুর্দি অধ্যুষিত গাজিয়ান্তেপ শহরের একটি বিয়ের উৎসব চলাকালে স্থানীয় সময় রাতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

হামলার এলাকাটিতে মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বসবাস করেন। সেখানে রাস্তায় বিয়ের অনুষ্ঠানের উৎসব চলার সময়ই বোমা হামলাটি ঘটানো হয়।

এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার না করলেও ক্ষমতাসীন এ.কে পার্টি হামলার জন্য আইএসকে দায়ী করছে। তুরস্কের উপ-প্রধানমন্ত্রী মেহমেত সিমসেক ওই হামলাকে ‘বর্বর’ উল্লেখ করে এর নিন্দা জানান এবং এর সঙ্গে আইএসের সংশ্লিষ্টতার সম্ভাবনার কথাও বলেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসজঙ্গিতুরস্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT