‘অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণের পর তাকে বিয়ে করলে ধর্ষক ক্ষমা পেতে পারে’ এমন বিতর্কিত বিলটি বাতিল করেছে তুরস্ক। বিক্ষোভ, ব্যাপক নিন্দা-সমালোচনার মুখে দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সরকার এমন সিদ্ধান্ত নিলো।
বৃহস্পতিবার সংসদে প্রাথমিকভাবে অনুমোদনের পর আজ (মঙ্গলবার) বিলটির উপর ভোট গ্রহণের কথা ছিলো। বিলটির বিষয়ে সংসদে চূড়ান্ত ভোটের পূর্বমুহুর্তে তা বাতিল হয়।
সমালোচকদের অভিমত এই বিল ধর্ষণকে বৈধতা দিবে এবং বাল্য বিবাহ বাড়িয়ে দিবে। ইউএন এজেন্সির পক্ষ থেকেও বিলটি অনুমোদন না করার জন্য দেশটির সরকারকে আহ্বান জানানো হয়।
বিলটিকে প্রত্যাহারের কারণ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘বৃহৎ ঐক্যমত’ এবং ‘বিরোধী দলকে তাদের প্রস্তাব প্রস্তুতের সময় দিতে‘ এই সিদ্ধান্ত। বিরোধী দল বিলটির সমালোচনা করে আসছে।










