চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কের পাশে থাকবে চীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A

নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা সুরক্ষায় তুরস্কের উদ্যোগকে সমর্থন দিয়েছে চীন। এই ‘সাময়িক সমস্যা’ তুরস্ক কাটিয়ে উঠতে পারবে বলে ধারণা চীনের।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার টেলিফোনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

Banglabid

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চীন ও তুরস্ক কৌশলগত যোগাযোগকে আরও শক্তিশালী করতে চায়।

এর আগে গত শুক্রবার তুরস্ক ইস্যুতে প্রথম প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দেয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া ওই বিবৃতিতে তুরস্কের প্রতি নৈতিক সমর্থন দেওয়ার প্রস্তাব করা হয়।

তুরস্কে কারাবন্দী নিজেদের এক যাজককে হস্তান্তর না করা নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে। যাজককে হস্তান্তর না করায় যুক্তরাষ্ট্র তুরস্কের পণ্যের ওপর শুল্ক দ্বিগুন করে।

Reneta

এর পরপরই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বেশকিছু পণ্যের ওপর ব্যাপক হারে শুল্ক বৃদ্ধির ঘোষণা দেয় তুরস্ক। প্রতিশোধ হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াট ওক্তাই।

শুল্ক বাড়ানোর ঘোষণাপত্রে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান স্বাক্ষর করেন।

এতে দেখা গেছে, গাড়ির ওপর শুল্ক বাড়িয়ে করা হয়েছে ১২০ শতাংশ, মদের ওপর শুল্ক বাড়িয়ে করা হয়েছে ১৪০ শতাংশ ও তামাক পাতার শুল্ক করা হয়েছে ৬০ শতাংশ।

এছাড়াও কসমেটিকস, চাল ও কয়লার ওপরও শুল্ক বৃদ্ধি করা হয়েছে। তুরস্ক এর আগেই যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক পণ্য বর্জনের ঘোষণা দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের উল্লাস

আগস্ট ১০, ২০২৬

সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT