চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তুমি মুসলমান, তুমি সিনেমা করছ কেন? তাই তুমিই টার্গেট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৬
বিনোদন
A A

‘ঈদে দেশে ফিরবো, মেহেদী লাগাব। কিন্তু সেই রঙে লেগে থাকবে আমার স্বজন হারানোর কষ্টের কথা’, কথাগুলো বলছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। গুলশান হলে আর্টিজান ঘটনার দিন তিনি মুম্বাইয়ের থাকলেও তার ঢাকার বাসা থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন ২০ জন।

ওই রাতের পর থেকে তার বাসার সবাই ট্রমাটাইজড। কারণ ওই হামলায় ফারিয়াও তার এক প্রিয়জনকে হারিয়েছে (ইশরাত আকন্দ)। এমনটি জানিয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকাকে বলেন, আমার পরিবার এক অভিভাবককে হারিয়েছে। এ আমার স্বজন হারানোর যন্ত্রণা।

ওই বিষয়ে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, এখন শুধু মনে ভয় হচ্ছে, কারণ আমিওতো জঙ্গিদের টার্গেট হতে পারি। কোনও দিন হয়তো জঙ্গিরা বলবে, ‘তুমি মুসলমান, তুমি সিনেমা করছ কেন? তাই তুমিই টার্গেট। কারণ হিজাব পড়েনি বলে নির্মমভাবে হত্যা করেছে ইশরাত আকন্দকে। তাহলে আমি তো হিজাব পরি না। আসলে আমরা এখন এমন একটা সময়ে আছি, যেখানে কারও ওপর জোর করে তুমি কিছু চাপিয়ে দিতে পারে না। কিন্তু, এ জন্য কাউকে খুন করে ফেলবে?

Banglabid

নুসরাত আরও বলেন, আমি মনে করি, সব ধর্মেরই এক কথা। মিথ্যে বলো না। সত্য থাকো। বড়দের সম্মান কর। তুমি যদি সত্যিই জেহাদ করবে, ধর্মের জন্য লড়াই করবে, তা হলে মানুষকে বোঝাতে পার। খুন করবে কেন?

গুলশানের সেই ঘটনার দিন দেশে না থাকলেও মুম্বাইয়ে পরিবারের জন্য চিন্তায় পুরো কাটিয়েছেন ফারিয়া। দেশ থেকে মায়ের ফোনে প্রথম জানতে পারেন ওই নারকীয় ঘটনার কথা। তারপরে সামাজিক মাধ্যমে ঘটনার তীব্রতা দেখেছেন মুম্বাইতে বসে। 

এ বিষয়ে নুসরাত বলেন, একে একে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার…। ছবি দেখলাম। আম্মুর গলাটা ফোনে কেন কাঁপছিল, আমার কাছে পরিষ্কার হয়ে গেল। দেশ থেকে বহু দূরে মুম্বাইয়ের সাত তারা হোটেলে বসে ভয়ে আমার হাত-পা ঠান্ডা হয়ে গেল। এত রক্ত…! একটাই কথা মনে হল, আমিও তো ওখানে থাকতে পারতাম!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত ফারিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্ত্রাসবাদ রোধে সব দেশকে পাশে পাবার প্রত্যাশা বাংলাদেশের

পরবর্তী

মোদির মন্ত্রিপরিষদে ১৯ নতুন মন্ত্রী

পরবর্তী

মোদির মন্ত্রিপরিষদে ১৯ নতুন মন্ত্রী

টিম ইন্ডিয়ার জন্য কুম্বলের নতুন টনিক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT