চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তুমি বাবা হারিয়েছো, আমি হারিয়েছি সৎ সাহসী মুজিবসেনা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৫
রাজনীতি
A A

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে তার মেয়ে সৈয়দা সাবরিনা শারমিনকে সান্ত্বনা দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তুমিতো বাবা হারিয়েছো। আর আমি হারিয়েছি আমার এক সৎ সাহসী মুজিবসেনাকে, যিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ও আমার পাহারাদার।’

বাবা হারানোর কষ্ট ও তার অপূর্ণ ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষা প্রকাশ করে সম্প্রতি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান মহসিন আলীর কন্যা সাবরিনা শারমিন। স্ট্যাটাসে ছোটবেলার স্মৃতিচারণ করেন তিনি। পাশাপাশি মহসিন আলীর শেষ মুহূর্তের কিছু কথাও তুলে ধরেন তিনি।

সাবরিনা শারমিন বলেন, বাবা মহসিন আলী তাকে ছোটবেলা থেকেই সবার সঙ্গে নিজের ছেলে বলে পরিচয় করিয়ে দিতেন। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান, দেশব্যাপী সাড়া জাগানো বোনের বিয়ে, দেশ-বিদেশে বাবা-মা ও পরিবারের সদস্যদের চিকিৎসা, মহসিন আলীর সামাজিক ও রাজনৈতিক কাজ, পারিবারিক ব্যবসাসহ অনেক দায়িত্বই পালন করতে দিতেন তাকে।

শেষবার মহসিন আলী অসুস্থ হলে তখনও তিনিই বাবাকে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে চিকিৎসাসহ সব বিষয় দেখাশোনা করেন। মৃত্যুর আগের দিনও মহসিন আলী মেয়েকে বলেছিলেন, তাকে ভালোবেসে থাকলে তাকে যেনো দেশে ফেরত নিয়ে যাওয়া হয়। প্রিয় মানুষগুলোর মাঝে গেলেই তিনি সুস্থ হয়ে যাবেন। তিনি বলেন, ‘এদেশের স্বাধীনতাবিরোধী রাজাকারদের শেষ না করে আমি পৃথিবী ছেড়ে যাব না।’

দেশে ফিরে হজে যাওয়ারও ইচ্ছা ছিলো সৈয়দ মহসিন আলীর। হজ থেকে এসে সমাজকল্যাণের নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিলেন তিনি।

বাবাকে সুস্থভাবে ফিরিয়ে আনতে না পারার কষ্ট এবং নিজের প্রতিশ্রুতি জানিয়ে তিনি স্ট্যাটাসে লেখেন, ‘তুমিতো আল্লাহর কাছেই গিয়েছো। আমি ফিরে এসেছি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে, তোমার প্রিয় ভালবাসার মানুষগুলোর কাছে। তোমার মতই নিজেকে উৎসর্গ করব তাদের কল্যাণে।’

‘আমিও কথা দিলাম তোমাকে বাবা, তোমার শেখানো মানবপ্রেম ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, একজন মুজিবসেনা হয়ে তোমার প্রিয় নেত্রীর পাহারাদার হব। জনকল্যাণে নিজেকে উৎসর্গ করে সত্যিই আমি প্রমাণ করব আমি তোমার ছেলে। আমি জানি, তাতেই তোমার আত্মা শান্তি পাবে। আর আমাকে শক্তি জোগাবে তোমার সারা জীবনের অর্জন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান আর কোটি মানুষের চোখের জল।’

ট্যাগ: সমাজকল্যাণ মন্ত্রীসৈয়দ মহসিন আলী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আটকে পড়াদের হজে যাওয়ার প্রক্রিয়া শুরু

পরবর্তী

রিয়াজের কন্যা দর্শনে কিংবদন্তি ‘তিন বোন’

পরবর্তী

রিয়াজের কন্যা দর্শনে কিংবদন্তি 'তিন বোন'

৬৫ বছরের টাইপিস্টের সঙ্গে পুলিশের একী আচরণ! (ভিডিওসহ)

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT