চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুমি ফিরে এসো যুগে যুগে বারে বারে

লীনা পারভীন লীনা পারভীন
৪:৩৮ অপরাহ্ণ ২৩, মে ২০১৬
মতামত
A A

একজন নূরজাহান বেগম। এ পৃথিবীতে তিনি এসেছিলেন পিছিয়ে পড়া এবং আত্মবিশ্বাসহীনতায় ভোগা নারীদের পথ দেখাতে।

আমার স্পষ্ট মনে আছে, ছোটবেলায় আমার মা প্রায় প্রতিদিনই একটি লালসাদা মলাটের বইয়ের মত পত্রিকা নিয়ে পড়তেন। সাপ্তাহিক হলেও আম্মাকে দেখতাম আরেকটি সংখ্যা না আসা পর্যন্ত পুরনো সংখ্যাটাই বারে বারে পড়তেন। পত্রিকাটির নাম ছিলো “বেগম” যেখানে প্রকাশিত হতো কেবল নারী বিষয়ক গল্প, কবিতা, ছড়া আরো কত কি! অতটা বোঝার মত বয়স হয়নি। সপ্তাহে একটি দিনের জন্য মা অপেক্ষা করতেন কখন হকার দিয়ে যাবেন বেগম পত্রিকাটি। আমার মা সংসার করা ১০০% গৃহিনী। আমাদের ছিলো যৌথ সংসার। মায়ের দায়িত্ব ছিলো শহরের বাসায় আমাদের ৫ ভাইবোন আর চাচাতো ভাইদের তদারকী করা। খুব বেশী পড়াশুনা করতে পারেননি মা। ছিলো জীবনে অনেক স্বপ্ন যার বেশীর ভাগই থেকেছে অপূর্ণ।

সারাক্ষণ সংসারের ঘানি টেনে, রান্নাবান্না শে্ষ করে ছেলেমেয়েদের খাইয়ে দাইয়ে নিজের জন্য যখন সময় পেতেন তখন বেলা যায় যায়। গোসল শেষে খোলা চুলে মা বিছানায় শুয়ে শুয়ে আমাদেরকে পড়ে শোনাতেন নতুন কি গল্প ছেপেছে বেগম পত্রিকায়। সেই থেকে আমার কান অভ্যস্ত হলো গল্প শুনায়। ধীরে ধীরে একদিন নিজে আগ্রহ বোধ করলাম পত্রিকাটি পড়ে দেখার।

এভাবেই শুরু হলো আমার নিজস্ব ভাবনা চিন্তা করার জগতে প্রবেশ। মাকে দেখেছি কি বুঁদ হয়ে তিনি শব্দ করে করে পড়তেন গল্পগুলি। থাকতো মহীয়সী নারীদের জীবন নিয়ে লেখা। দেখেছি কিভাবে একজন নূরজাহান বেগম মিশে গেছেন একজন সাধারণ আটপৌরে সংসারী নারীর জীবনে। কি ছিলো সেই বেগম পত্রিকায়? বুঝিনি তখন, কিন্তু এখন যখন ভেবে দেখি তখন বুঝতে পারি, গল্পের সেইসব নারী চরিত্রের মাঝে আমার মায়ের মত হাজারো নারী নিজেকে দেখতে চাইতেন।

আজ আমাদের সামনে হাজারো দুয়ার খোলা। চাইলেই খুঁজে পাই আমার আকাংখিত কোন বই। সেই যুগে কিছুই অত সুলভ ছিলো না। নারীর জন্য একটি পত্রিকা সেতো অকল্পনীয়। এই আধুনিক যুগেই যখন আমরা নারীরা নিগ্রহের শিকার তখন কেবলই ভাবি একজন নূরজাহান বেগম কতটা সাহসী হলে এই বিনিয়োগে নিজেকে নিবেদন করেছিলেন।

আজকে আমি বা আমার মতো আরো অনেকে যা, তার এবং তাদের হাতেখড়ি এই বেগম পত্রিকা। যতটুকুই ভাবতে পারি তার পেছনে অবদান একজন নূরজাহান বেগমের। আজকে যখন আমরা এক দুর্যোগময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছি ঠিক তখনই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।

Reneta

জানি না তার স্থান কিভাবে পূরণ হবে, হয়তো হবে হয়তো হবে না। তবে তিনি নারীদেরকে যেভাবে আত্মপরিচয়ে পরিচিত হতে শিখিয়ে গেছেন সেভাবে আর কেউ সাহস করবে কিনা জানি না।

আমরা আজো কিন্তু নারীদের তার যোগ্যতম স্থানটি দিতে পারছি না। আধুনিক সাহিত্যে অনেক লেখকের জন্ম। আজ আমাদের সমাজে অনেক নারী সাংবাদিকও আছেন, কিন্তু কয়জন আছেন যারা সাংবাদিক পদে চাকরীর বাইরে নিজেকে প্রকৃত সাংবাদিক পরিচয়ে জন্ম দিতে পেরেছেন? আছে কি এমন কোন পত্রিকা যা আজো ঘরে ঘরে আমাদের সাধারণ মা বোনদেরকে দুপুরের আলস্য সময়ে তার সন্তানদের পড়ে শোনাতে বাধ্য করে? এত হাজারো পত্রিকা, চ্যানেলের ভিড়ে একটাও কি বেগম আছে যা আমার মত, আমাদের মত সদ্য পড়তে শিখা আরেকটি প্রজন্ম তৈরীকরবে? আমরা চাই এমন সংবাদপত্র আসুক যা প্রতিটি ঘরে ঘরে নারীদেরকে দেবে শত না পাওয়ার প্রলেপ। দেবে সামনে এগিয়ে যাবার প্রেরণা। দেশ পাবে একটি শিক্ষিত ও সংস্কৃতিবান প্রজন্ম।

হে মাতা হে বিদূষী হে লড়াকু নূরজাহান বেগম তুমি ফিরে এসো আমার মায়ের মাঝে, বোনের মাঝে, সন্তানের মাঝে যুগে যুগে বারে বারে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নূরজাহান বেগমবেগম
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT