চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তুফান’ এ বন্ধু ফারহানে মুগ্ধ হৃত্বিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ২৩, জুলাই ২০২১
বিনোদন
A A

ছোটবেলা থেকেই দারুণ বন্ধুত্ব হৃত্বিক রোশান এবং ফারহান আখতারের। এককথায় প্রাণের বন্ধু তারা। পর্দা এবং বলিউড পার্টির বাইরেও তাদের বন্ধুত্বের কথা সর্বজনবিদিত।

ফারহানের পরিচালনায় ‘লক্ষ্য’ ছবিতে কাজ করার পাশাপাশি ‘ডন ২’-তেও ভীষণ ছোট্ট একটি চরিত্রে মুখ দেখিয়েছিলেন হৃত্বিক। স্রেফ ‘বেস্ট ফ্রেন্ড’-এর অনুরোধে। এছাড়া জিন্দেগি না মিলেগি দোবারা, লাক বই চান্স-এর মতো ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ারও করেছেন তারা। ১০ বছর আগে মুক্তি পাওয়া ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে হৃত্বিক-ফারহান জুটির অবিস্মরণীয় পারফরমেন্স এখনও ছবিপ্রেমী দর্শকদের কাছে টাটকা।

এবার বন্ধু ফারহানের ‘তুফান’ দেখে রিভিউ দিলেন ‘কৃষ’ খ্যাত হৃত্বিক। চলতি মাসের ১৬ তারিখ জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছেন ফারহান আখতার অভিনীত ছবি ‘তুফান’। রাকেশ ওমপ্রকাশ মেহরা ছবিতে হৃত্বিকের ‘বেস্ট ফ্রেন্ড’- এক বক্সারের চরিত্রে। ছবিতে ফারহানের বিপরীতে রয়েছেন ম্রুণাল ঠাকুর। আর পাঁচজন দর্শকের মতো এই ছবি দেখে মুগ্ধ হয়েছেন বলিউডের এই সুপারস্টার।

ফারহানের ‘তুফানি’ অভিনয়ের খোলা গলায় উচ্ছ্বসিত প্রশংসা করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘তুফান’ এর পোস্টারের ছবি পোস্ট করে প্রিয় বন্ধুর উদ্দেশে হৃত্বিক লিখেছেন,”কী দুর্ধর্ষ পারফরমেন্স! এই চরিত্রে নিজেকে নিংড়ে দিয়েছিস।..ফাটিয়ে দিয়েছিস ভাই….অপূর্ব!”

হৃত্বিকের তারিফ কুড়িয়েছেন ম্রুণাল ঠাকুরও। ‘তুফান’-এ তার অভিনয়ও যে হৃত্বিকের হৃদয় ছুঁয়ে গেছে তাও অকপটে জানিয়েছেন এই বলি-তারকা। হৃত্বিকের ইনস্টাগ্রাম স্টোরিতে ঠাঁই পেয়েছেন ম্রুণালও।

‘তুফান’ নামের এই স্পোর্টস ড্রামার জন্য প্রায় ২ বছর অন্য কোনও ছবিতে কাজ করেননি ফারহান। ‘আজিজ আলী’ চরিত্রটিকে দর্শকদের সামনে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য দক্ষ অভিনয় ছাড়াও নিজের ওজন ১৫ কেজি পর্যন্ত বাড়িয়েছিলেন তিনি! এখানেই শেষ নয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যামাজনতুফানবলিউডসিনেমাহৃত্বিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT