চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র বৃষ্টিতে ডুবে গেছে ওয়াশিংটন ডিসি, হোয়াইট হাউজেও পানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
হোয়াইট হাউজ-তীব্র বৃষ্টি-জলাবদ্ধতা

যুক্তরাষ্ট্রে সোমবার থেকে টানা তীব্র ঝড়বৃষ্টিতে হওয়া আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ডুবে গেছে ওয়াশিংটন ডিসি। অবস্থা এতটাই গুরুতর যে, মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউজেও ঢুকে পড়েছে পানি!

হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ের কাছে ভূগর্ভস্থ প্রেস ওয়ার্কস্পেসে বৃষ্টির পানি ঢুকে একেবারে যাচ্ছেতাই অবস্থা। সোমবার হোয়াইট হাউজে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তরল শোষণের বিশেষ ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে জলাবদ্ধ কক্ষগুলো থেকে পানি সরানোর চেষ্টা করেছেন।হোয়াইট হাউজ-তীব্র বৃষ্টি-জলাবদ্ধতা

মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের সামনের রাস্তায়ও হাঁটু পানি।

ওয়াশিংটন ডিসির অনেকগুলো রাস্তাই পানিতে ডুবে গেছে। এমন ভয়াবহ বন্যার সাথে খুব বেশি পরিচিত নয় ওয়াশিংটন। হঠাৎ করেই প্রচণ্ড বৃষ্টি শুরু হওয়ায় আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের রাজধানী।

ক্যানালের পাশের রাস্তায় পানি ওঠায় বহু গাড়ি আটকা পড়েছে। বন্যার পানি বেড়ে যাওয়ায় ওয়াশিংটন ডিসির মেট্রো এলাকায় জরুরি অবস্থা জারি করেছে মার্কিন আবহাওয়া অফিস। স্থানীয় সময় মঙ্গলবার পর্যন্ত ন্যাশনাল আর্কাইভ ভবন বন্ধ রাখার ঘোষণাও দেয়া হয়েছে।

Reneta

ভার্জিনিয়া, আর্লিংটন, ওয়াশিংটনসহ আরো বেশ কয়েকটি জায়গায় বন্যার পানিতে বাসিন্দারা আটকা পড়েছেন। রাস্তাঘাট, রেললাইন পানিতে ডুবে গেছে।

বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে অনেকে। সাবওয়ের শিডিউল বিপর্যয় না হলেও আর্লিংটনের ভার্জিনিয়া স্কয়ার মেট্রো স্টেশনের ছাদ থেকে বন্যার পানি পড়ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হোয়াইট হাউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT