চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র নিন্দার মুখে ক্ষমা চাইল সৌদি আরব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ন ০৯, জুন ২০১৭
স্পোর্টস
A A

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লন্ডন হামলায় নিহতদের স্মরণে সৌদি আরবকে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ জানিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু এভাবে শোক পালন করা আরবদের ঐতিহ্য নয় জানিয়ে তাতে সাড়া দেয়নি সৌদি। বৃহস্পতিবার রাতের ওই ম্যাচের পর নিন্দার ঝড় ওঠে আরব দেশটিকে ঘিরে। ক্রমাগত সমালোচনা আর তীব্রনিন্দার মাঝে শুক্রবার নিজেদের কর্মকাণ্ডের জন্য ক্ষমাই চাইতে হল সৌদির ফুটবল ফেডারেশনকে।

গত ৩ জুন লন্ডনে সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত এবং ৪৮ জন আহত হন। নিহতদের মধ্যে কার্স্টি বডেন এবং সারা জেলেনাক নামের দুজন অস্ট্রেলীয় নাগরিক ছিলেন।

নিজ দেশের নাগরিকসহ হামলায় নিহতদের জন্য ম্যাচে নীরবতা পালনের প্রস্তাব করে অজিরা। কিন্তু প্রতিপক্ষ সৌদি সেই অনুরোধে সাড়া দেয়নি। এমনকি অস্ট্রেলিয়া দল যখন নীরবতা পালন করছিল এখন একজন সৌদি খেলোয়াড় ছাড়া বাকীরা ছিলেন গা গরমে ব্যস্ত।

দৃষ্টিকটু ও অভদ্র এমন দৃশ্যে চারিদিক থেকে সমালোচনা ধেয়ে আসতে থাকে সৌদি আরবের দিকে। সাধারণ মানুষ থেকে শুরু করে অস্ট্রেলিয়ার সংসদ সদস্যরাও আছেন সমালোচকের তালিকায়। অ্যান্থনি আলবানিজ নামে একজন সাংসদ চ্যানেল নাইনকে বলেছেন, ‘আমার তো মনে হয় না কারও ঐতিহ্য এমন। এটা হল শ্রদ্ধাবোধের অভাব। আমার কাছে প্রচণ্ড অসম্মানজনক মনে হয়েছে বিষয়টিকে।’

অবস্থা বেগতিক দেখে নিজেদের পিঠ বাঁচাতে তড়িঘড়ি করে একটি বিবৃতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। খেলোয়াড়রা ইচ্ছাকৃতভাবে এমনটা করেননি বলে অকপটে ক্ষমা চেয়েছে দেশটি, ‘খেলোয়াড়রা নিহতদের অসম্মান করতে এমনটা করেনি। সৌদি ফুটবল ফেডারেশন সব সবসময় সন্ত্রাসবাদ এবং চরমপন্থি কাজের নিন্দা করে আসছে। নিহতদের পরিবার এবং যুক্তরাজ্যের জনগণের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।’

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বকাপ বাছাই পর্বলন্ডন হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের জনগণকে আর রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT