চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৭ মার্চ হাসিনা-মোদি বৈঠকের সম্ভাবনা, তিস্তা চুক্তির আলোচনা অনিশ্চিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ন ৩১, জানুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

আগামী ২৭ মার্চ বাংলাদেশ-ভারত প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুম বিন মোমেন। এই সম্মেলনের আগে ফেব্রুয়ারির শেষে ঢাকা সফর করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

নয়াদিল্লি সফর শেষে সাংবাদিকদের পররাষ্ট্রসচিব জানান, আসন্ন দুই প্রধানমন্ত্রীর শীর্ষ সম্মেলনে বেশ কয়েকটি সমঝোতা চুক্তি হলেও তিস্তা চুক্তি নিয়ে অনিশ্চিত ঢাকা।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত কুটনৈতিক সম্পর্কের উদযাপনকে ঘিরে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নয়াদিল্লি সফর করেন পররাষ্ট্রসচিব। তিন দিনের সফর শেষে দেশে ফিরেছেন তিনি।

সাংবাদিকদের তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরের আগে ঢাকায় দুই দেশের স্বরাষ্ট্র, বাণিজ্য, নৌ পরিবহন সচিবদের বৈঠক এবং নয়াদিল্লিতে পানিসম্পদ সচিবদের বৈঠককে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে।

নেপাল, ভুটান ও মিয়ানমারের সাথে যোগাযোগ বাড়াতে ভারতের কাছ থেকে নতুন সড়ক, রেলপথ ও নৌ-বন্দর ব্যবহারের সুযোগ চায় বাংলাদেশ। করোনা পরিস্থিতিতে চালু হওয়া এয়ার বাবল চুক্তিটির মেয়াদ আরও ৩ মাস বাড়ানো হয়েছে বলেও জানান পররাষ্ট্রসচিব।

Jui  Banner Campaign
ট্যাগ: তিস্তা চুক্তিপররাষ্ট্রসচিববাংলাদেশ-ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT