পরিবেশ

তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী পানিসম্পদ মন্ত্রী

তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী পানিসম্পদ মন্ত্রী

আঞ্চলিক পানি সমস্যা নিরসনে তিস্তা চুক্তি হবে বলে আবারো আশার কথা শুনিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তবে কবে, কখন বা প্রধানমন্ত্রীর আসন্ন সফরের সময় হবে কি না, তা নিশ্চিত করতে পারেননি তিনি। অভ্যন্তরীণ নদ-নদীর পানি দূষণ রোধের তাগিদ এসেছে  বিশ্ব পানি দিবসের আলোচনায়।

যে নদী রাজধানীর নিরাপদ পানির চাহিদার অন্যতম উৎস হতে পারতো সেই বুড়িগঙ্গায় দূষণে পানির সঙ্গে বাতাসওদূষিত হচ্ছে। নদীকেই ময়লা-আবর্জনা বা শিল্পকারখানার বর্জ্য ফেলার অন্যতম জায়গা ভাবায় দূষিত রাজধানীর পাশের অন্য তিন নদীও।

চট্টগ্রামসহ অন্য মহানগর এবং জেলা-উপজেলা পর্যায়েও নদী দখল আর দূষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান পানি দিবসে। পানির অপচয়রোধ ও বর্জ্যপানির সঠিক ব্যবহারে সচেতনতা বাড়াতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

https://youtu.be/r923-J3dhk4

 

বিষয়:তিস্তা চুক্তি পানি দিবস পানি সম্পদ প্রতিমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…