চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সিনেমায় বড় পর্দার ঈদ: অপ্রতিদ্বন্দ্বি শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ন ১০, আগস্ট ২০১৯
বিনোদন
A A

সোমবার ঈদুল আযহা। আর এদিন দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে মোট তিনটি ছবি। বশির আহমেদের ‘ভালোবাসার জ্বালা’, কলকাতার রাজা চন্দের ‘বেপরোয়া’ এবং জাকির হোসেন রাজুর ‘মনের মতো মানুষ পাইলাম না’।

দেশের প্রেক্ষাগৃহগুলোতে নিয়মিত দর্শক হারানোর পর থেকে ঈদকে ঘিরেই এখন মানুষ শুধু হলমুখি হয়। সারা বছরে শুধু ঈদের সময়েই বড় পর্দার সিনেমা নিয়ে দর্শকের মধ্যে একটু উত্তেজনা লক্ষ্য করা যায়। কিন্তু আসন্ন ঈদ কেন্দ্রিক বড় পর্দার উত্তাপ খুব একটা পাওয়া যাচ্ছে না! ছবির প্রচার প্রচারণাতেও নেই কোনো আমেজ।

ঈদের ছবি মানেই জমজমাট বিনোদনে ভরপুর ছবি। তারকাবহুল ও বিগ বাজেটের ছবিগুলোরই টার্গেট থাকে ঈদে মুক্তির। কিন্তু এই ঈদে যে ছবিগুলো মুক্তির প্রতীক্ষায় তারমধ্যে ‘ভালোবাসার জ্বালা’ ছবিটির নামই জানে না দর্শক। এই ছবিটি নিয়ে কোনো তথ্যই নেই কারো কাছে। অনলাইনে পোস্টার,টিজার আর ট্রেলার প্রকাশেই প্রচারণার মূলতবী! ছবিতে নেই কোনো তারকা মুখ ও।

সম্প্রতি ছবিটির বিরুদ্ধে বলিউডের একটি ছবির পোস্টার হুবুহু নকলের অভিযোগ উঠায় আলোচনায় আসে! ‘ভালোবাসার জ্বালা’র ট্রেলারও মুগ্ধ করতে পারেনি দর্শকদের। বরং ট্রেলার দেখে অনেকেই বিরক্তি জানিয়েছেন, ‘মানহীন’ বলেও মন্তব্য করেছেন একাধিক দর্শক!

এদিকে ঈদের আরেক ছবি ‘বেপরোয়া’। যা গেল বছরের ঈদুল আযহায় একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত রোশান ও ববি অভিনীত রাজা চন্দের এই ছবিটি এই ঈদে বিশাল পরিসরে মুক্তি দেয়া হচ্ছে।

‘বেপরোয়া’র মুক্তি নিয়ে গেল এক বছরের বেশী সময় ধরে বহুবার তারিখ দিয়েও মুক্তি দেয়া হয়নি। শেষ পর্যন্ত আগামী সোমবার দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি নিয়ে সম্প্রতি চ্যানেল আই অনলাইনকে জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বলেন, আমরা শুধু উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলাম।

Reneta

তিনি বলেন, গেল বছরের ঈদুল আযহাতে বিশাল আয়োজনে ‘বেপরোয়া’ মুক্তি দিতে পারিনি, কারণ বাজারে শাকিবের ছবি ছিলো। এবছর ঈদুল ফিতরেও ছবিটি মুক্তি দিতে চেয়েছিলাম, কিন্তু এবারও শাকিবের দুই ছবি ছিলো। তাছাড়া ‘বেপরোয়া’র নায়িকা ববিও চায়নি এক ঈদে তার দুই ছবি থাকুক, কারণ এই ঈদুল ফিতরে ববি অভিনীত ‘নোলক’ ছবিটি মুক্তি পায়।

এবছর শাকিবের ছবি থাকলেও এই কর্মকর্তা বলেন, ‘বেপরোয়া’ একেবারে আধুনিক কমার্শিয়াল একটি ছবি। পুরো অ্যাকশানধর্মী ছবিটি দর্শক লুফে নেবে বলেই আমাদের বিশ্বাস।

সব বিবেচনায় ঈদ কেন্দ্রিক হল দখলের বাজারে প্রতিযোগিতায় শাকিব খানের ধারে কাছে কেউ নেই। বেশ কয়েক বছর ধরেই ঈদ কেন্দ্রিক ছবি নিয়ে দেশের প্রেক্ষাগৃহে তার দাপটই চলমান। এই ঈদেও ব্যতিক্রম ঘটছে না তার।

বিষয়টি এরকম পর্যায়ে দাঁড়িয়েছে যে, ঈদ মানেই দেশীয় দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তারকা অভিনেতা শাকিব খানের ছবি! বরাবরের মতো ঈদুল আযহাতেও বড়পর্দায় দাপট দেখাতে প্রস্তুত রয়েছে শাকিব। এবার তার ছবির নাম ‘মনের মতো মানুষ পাইলাম না’। জাকির হোসেন রাজুর পরিচালনায় ছবিটি প্রায় দেড়শোর বেশী হলে ঈদের দিন থেকে চলবে বলে জানিয়েছেন শাকিব।

‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি গেল ঈদুল ফিতরে জমজমাট গল্পে নির্মিত ‘পাসওয়ার্ড’-এর মতো আধুনিক নির্মাণ না হলেও শাকিব খান মনে করছেন, সাম্প্রতিক সোশাল ইস্যুকে কেন্দ্র করে নির্মিত এই গল্প দেখতেও দেশজুড়ে প্রেক্ষাগৃহে ভিড় করবেন দর্শক।

তিনি মনে করছেন, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে দেশ, সমাজ, প্রেম-ভালোবাসা, দেশপ্রেম, মানবতার, মূল্যবোধের কথা বলা হয়েছে। যেটা দেখলে মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন। সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি করবে এই ছবি। পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে। মানুষকে ভালোবাসতে শেখাবে।

শাকিবের কথার সূত্র ধরে ট্রেলারেও সেই আভাস ই পাওয়া গেল। ‘মনের মতো মানুষ পাইলাম না’-এর গল্পে উঠে এসেছে বাংলাদেশের এই সময়ের প্রেক্ষাপট। নারী নির্যাতনের চিত্র ফুটে উঠেছে বিরাট ক্যানভাসে। বলা যায় এই বিষয়টিকেই কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। যেখানে ট্রেলারের শেষে সবার উদ্দেশ্যে শাকিব একটি প্রশ্ন ছুঁড়ে দেন, ‘ভাই, এভাবেই চলবে দেশটা?’

তবে শেষ পর্যন্ত দেখা যাক, হলের নোংরা পরিবেশ, দেশজুড়ে ডেঙ্গু আতঙ্ক এবং ছবির প্রচার প্রচারণার দুর্বলতা উপেক্ষা করে ঈদে মুক্তি প্রতীক্ষিত ছবিগুলো নিয়ে দর্শক কতোটা মেতে উঠেন!

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদবড়পর্দাববিবশির আহমেদবুবলীভালোবাসার জ্বালামনের মতো মানুষ পাইলাম নারোশানলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT