চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সপ্তাহ পর মৃত্যু ষাটের নিচে নামলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
করোনাভাইরাস

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এটি গত তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে কম মৃত্যু।

এর আগে ৯ এপ্রিল ও ৭ এপ্রিল দেশে ৬৩ জনের মৃত্যু হয়েছিল। এরচেয়ে কম মৃত্যুর খবর এসেছিল গত ৫ এপ্রিল; সেদিন ৫২ জনের মৃত্যুর তথ্য জানয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৫ দিনে আর ৬০-এর নিচে নামেনি মৃত্যু। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৪৫০ জনের।

গত ২৪ ঘণ্টায় যে ৫৭ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ২৫ জন নারী। তাদের মধ্যে ৫৫ জনের হাসপাতালে (সরকারীতে ৩৭ জন, বেসরকারীতে ১৮ জন) মৃত্যু হয়েছে ও হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ২ জনকে। তারাসহ মৃতের মোট সংখ্যা ১১ হাজার ৪৫০। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত আট হাজার ৩৫৩ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭২ দশমিক ৯৫ শতাংশ এবং তিন হাজার ৯৭ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৭ দশমিক ০৫ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫৭ জনের মধ্যে একুশ থেকে ত্রিশ বয়সী এক জন, ত্রিশোর্ধ্ব এক জন, চল্লিশোর্ধ্ব ৭ জন, পঞ্চাশোর্ধ্ব ১৩ জন এবং ষাটোর্ধ্ব ৩৫ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে দুই জন, খুলনা বিভাগে পাঁচ জন, বরিশাল বিভাগে দুই জন, সিলেট বিভাগে পাঁচ জন ও রংপুর বিভাগে দুই জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

ট্যাগ: করোনাভাইরাসস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মে দিবস উপলক্ষে ফুড ডেলিভারিম্যানদের সম্মান জানাল সহজ

পরবর্তী

দুই কোটির বেশি মূল্যের স্বর্ণের বার উদ্ধার

পরবর্তী
স্বর্ণের বার উদ্ধার কাজের দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই কোটির বেশি মূল্যের স্বর্ণের বার উদ্ধার

Scarlet fashion brand logo with tagline We don't do fashion, we are fashion. Channel i News - চ্যানেল আই নিউজ

দুুই হাজার টাকা মূলধনের ‘স্কারলেট’ এখন দেশের বাইরেও

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT