চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সংস্করণে বাংলাদেশের নতুন অধিনায়ক শান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

নেতৃত্ব নিয়ে নানা টানাপোড়েনের পর কঠিন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসান, তামিম ইকবালের দিকে চেয়ে না থেকে ভবিষ্যতের দিকে তাকিয়ে তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্তকে তিন ফরম্যাটের জন্যই অধিনায়কত্ব দিয়েছে। চলতি বছরের পুরোটাই তিনি নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। এ বছরের জুনেই রয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপ।

ওয়ানডে বিশ্বকাপের আগে হঠাৎ করে তামিম ইকবালকে সরিয়ে সাকিব আল হাসানকে দেয়া হয় অধিনায়কত্ব। তাতে তিন ফরম্যাটেই অধিনায়ক হয়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার। তামিম-সাকিব দ্বন্দ নিয়ে অনেকটা জলঘোলা হওয়ার পর নেতৃত্ব রদবদলের পূর্বাভাস পাওয়া গিয়েছিল। সাকিবও এক সাক্ষাৎকারে বলেছিলেন বিশ্বকাপের পর আর নেতৃত্ব দেবেন না তিনি।

সোমবার বিসিবি আনুষ্ঠানিকভাবে জানাল, শান্তর ওপর রাখা হচ্ছে ভরসার হাত। সাকিবের ইনজুরিতে বিশ্বকাপের দুটি ম্যাচে তরুণ ক্রিকেটার বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। অল্পসময়েই দলের মাঝে গ্রহণযোগ্য অবস্থানে চলে গেছেন ২৫ বছর বয়সী ক্রিকেটার। এবার তিন ফরম্যাটেই তাকে বেছে নেয়া হল টাইগার ক্রিকেটের লিডার হিসেবে।

বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে আরও বেশ কিছু নতুন সিদ্ধান্তের কথা জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধিনায়কবাংলাদেশলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসি পরীক্ষা শুরু কাল, বোর্ডের ১৪ নির্দেশনা

এপ্রিল ২০, ২০২৬

আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

এপ্রিল ২০, ২০২৬

বগুড়ার পথে প্রধানমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT