চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন শিশুকে বাঁচাতে প্রাণ দিলেন জুনিয়র শিল্পী সালমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

৭ বছরের তিন শিশু খেলছিল রেল লাইনে। এর মধ্যেই চলে আসে ট্রেন। কাছে থাকা এক যুবক ছুটে এসে শিশুদের বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু কাউকেই বাঁচতে পারেননি। এমনকি বাঁচতে পারেননি সেই যুবকটিও।

এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে নীলফামারীতে।চিলাহাটি থেকে ছুটে আসা দ্রুতগামী রূপসা ট্রেনে কাটা পড়ে চারজনেরই মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে বাড়ির পাশে রেললাইনে খেলছিল ওই তিন শিশু। এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি নীলফামারী স্টেশন ছেড়ে সৈয়দপুর যাচ্ছিল। ট্রেন কাছাকাছি আসায় শিশু তিনটিকে বাঁচাতে এগিয়ে যান সালমান ফরাজী নামের ওই যুবক। কিন্তু তাদের উদ্ধারের আগেই ট্রেন চলে আসায় কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় লিমা ও শিমু নামের দুই শিশু।

গুরুতর আহত সালমান ও শিশু মমিনুরকে হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সালমান ফারাজী তার বাড়ির কাছের রেললাইনের একটি সেতুর নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের পাহারাদার ছিলেন। পরিবারে আছে তার স্ত্রী সুমি আক্তার (২৫), সাড়ে চার বছরের মেয়ে মিত্তাহুল জান্নাত ও মা চিনু বেওয়া (৫০)।

নীলফামারীর স্থানীয় এক সংবাদ কর্মী নিখিল ভূবন বলেন, সালমান ফারাজী প্রায় তিন বছর আগে ঢাকার এফডিসিতে টুকটাক চলচ্চিত্রে কাজ করতেন। ওই সময় তিনি বিভিন্ন চলচ্চিত্রে জুনিয়র শিল্পী অভিনয়ও করেছেন। উনার স্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি জানালেন সালমান বেশ কয়েকটি সিনেমায় ছোটখাটো অভিনয় করেছেন।এরপর বাড়িতে ফিরে এসে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেন যখন প্রায় কাছাকাছি, তখনও অবুঝ তিন শিশু খেলছিল রেললাইনে। সালমান ছুটে গিয়ে এক শিশুকে কোলে তুলে সরে আসার সময় ট্রেনের ধাক্কায় লাইনে পড়ে আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Reneta

সালমান ফারাজী শামীম নামের এই শিল্পী বিষয়ে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সুব্রত বড়ুয়ার সঙ্গে কথা হয়। তিনি বলেন, আমি তো আসলে অনেক ছবিতে কাজ করি, আমি হয়তো দেখলে চিনতে পারি। আর সে যদি শিল্পী হয় তাহলে আমাদের দিক থেকে অবশ্যই একটা উদ্যোগ নিবো। শিল্পী সমিতিতে এ নিয়ে আমরা মিটিংয়ে বসবো। এটা সত্যি বড় খবর। একজন ছোট আর্টিস্ট অথচ কি বিশাল হৃদয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়এফডিসিনায়কসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT