চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন মিনিটের ঝড়ে টিকে থাকল শিরোপা স্বপ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল জিতেছে, খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ৮০ থেকে ৮৩ মিনিটের ভেতর জোড়া গোল করে দলকে জয় এনে দেন জাফর ইকবাল। সন্ধ্যা সাতটার ম্যাচে নেপালের বিপক্ষে ভারত জিতলেই ট্রফি আসবে বাংলাদেশে।

১৮ সেপ্টেম্বর সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের পর্দা ওঠে। বুধবার টুর্নামেন্টের সমাপনী দিন। শিরোপা জয়ের মিশনে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বিকেল ৪টায় স্বাগতিক ভুটানের মুখোমুখি হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে স্বাধীনকে ‍তুলে শুরুর দুই ম্যাচে তিন গোল করা ফরোয়ার্ড জাফর ইকবালকে নামান কোচ রক্সি। তার দাপটেই ৮১তম মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। ডানদিক দিয়ে আক্রমণে ঢুকে একক প্রচেষ্টায় গোলরক্ষককে মাপা শটে পরাস্ত করেন জাফর।

তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। প্রতিআক্রমণ থেকে সতীর্থের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ-দিক থেকে জোরাল শটে বল জালে জড়ান জাফর। প্রতিযোগিতায় এ নিয়ে এই ফরোয়ার্ডের গোল হলো ৫টি।

ভারতের বিপক্ষে ৩-৪ গোলের অবিস্মরণীয় জয়ে শুরু বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়। টানা দুই জয়ের পর শিরোপা জয়ের সুবাতাস পেতে শুরু করে বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন নেপালের বিপক্ষে ২-১ গোলের হারই বদলে দেয় সমীকরণ।

নেপাল-ভারত ম্যাচটি ড্র হলেও বাংলাদেশ চ্যাম্পিয়ন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলা ভাষার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স থেকে আয়ের সুযোগ

পরবর্তী

সড়ক, তোমার যখন মড়ক

পরবর্তী
বিপর্যস্ত সড়ক ও জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত রাস্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক, তোমার যখন মড়ক

সালমান খান বিগ বসের জন্য ১১ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'বিগ বস' থেকে সালমানের ১১ কোটি রুপি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT