চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন মাসের ক্ষতি কাটিয়ে উঠতে তিন বছর

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৪:২৭ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০১৫
অর্থনীতি
A A

ফ্যাশন উদ্যোক্তাদের নিয়ে গঠিত সংগঠন ফ্যাশন এন্টারপ্রিনিয়ায়র্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি) এর পক্ষ থেকে দেশীয় ফ্যাশন শিল্পের উপর আরোপিত ৫ শতাংশ ভ্যাট কমিয়ে আনা, ঈদকে সামনে রেখে স্বল্প মেয়াদের উৎসবকালীন ব্যাংক ঋণ প্রদানসহ অবৈধ পথে পোশাক আসা বন্ধ করতে সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।

এফইএবি কার্যালয়ে ‘বৈশাখের অর্থনীতি’ বিষয়ে মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি আজহারুল হক আজাদ আরো কিছু সুপারিশ তুলে ধরেন।

তিনি বলেন, তিন মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতার মধ্যে ফ্যাশন শিল্পখাতের ব্যাপক ক্ষতি হয়েছে যার আর্থিক পরিমাণ আনুমানিক ১ হাজার কোটি টাকা। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের হাওয়ায় রাজনৈতিক কর্মসূচি থিতিয়ে আসার কারনে বৈশাখী বিক্রি বাড়ে বলে তিনি জানান।

গত বছরের তুলনায় এ বছর ১০ শতাংশ বিক্রি বেশি হয়েছে। মোট বিক্রির পরিমাণ ছিলো প্রায় ১,৬৫০ কোটি টাকা।

আজাদ বলেন, কিছু দাবির ব্যাপারে সরকার সুনজর দিলে আগামী ঈদ উৎসবে বিগত দিনগুলোর ক্ষতি কিছুটা পুষিয়ে উঠা সম্ভব হবে। তবে পুরো ক্ষতি কাটিয়ে উঠতে কমপক্ষে তিন বছর সময় লাগবে বলে তিনি জানান।

মতবিনিময় সভায় তোলা এফইএবি’র সুপারিশ এবং দাবিগুলোর মধ্যে রয়েছে, দেশীয় ফ্যাশন শিল্পের সুরক্ষায় এই শিল্পের উপর আরোপিত ৫ শতাংশ ভ্যাট কমিয়ে আনা,  রাজনৈতিক অস্থিরতায় গত তিন মাসে এই শিল্প সংশ্লিষ্ট  প্রতিষ্ঠানগুলোর পুঁজি ভেঙ্গে চলতে হয়েছে তাই ঈদকে সামনে রেখে স্বল্প মেয়াদের উৎসবকালীন ব্যাংক ঋণ প্রদান, ঈদকে সামনে রেখে প্রতিবেশি দেশগুলো থেকে অবৈধ পথে পোশাক আনা বন্ধ করা এবং ঈদকে সামনে রেখে প্রতিবেশি দেশগুলো থেকে অবৈধ পথে ট্যাক্স ভ্যাট ফাঁকি দিয়ে আনা বিদেশী শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি বিক্রি বন্ধ করা।

Reneta

গণমাধ্যমকমীদের সাথে মতবিনিময় সভায় এফইএবি এর পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন অঞ্জনস ফ্যাশন হাউসের সিইও মো. শাহিন আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফইএবিফ্যাশন
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT