সর্বশেষ ২০১৫ সালে বড় পর্দায় দেখা গিয়েছিল অ্যাঞ্জেলিনা জোলিকে। এরপর প্রায় তিন বছর জনপ্রিয় এই অভিনেত্রীকে পর্দায় আসতে দেখা না গেলেও ব্যক্তি জীবনের নানা ঘটনায় আলোচিত হয়েছেন তিনি।
তবে সম্প্রতি জানা গেছে, বিরতি কাটিয়ে সিনেমায় আবারও ফিরছেন জোলি। কিছুদিন আগে হলিউড ভিত্তিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, নতুন একটি সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। সিনেমাটির নাম ‘কাম অ্যাওয়ে’। যার শুটিং ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
এমনকি ছবিটিতে জোলির লুক কেমন হবে তাও প্রকাশ পেয়েছে। শুটিং চলাকালীন সময়ে ছবিটির অভিনেতা ডেভিড ওয়েলও শুটিংয়ের একটি গ্রুপ ছবি প্রকাশ করেছে। যেখানে জোলিকে দেখা গেছে অন্যরকম এক লুকে। ছবিটিতে দেখা গেছে ভিক্টোরিয়ান যুগের কালো লম্বা এক পোশাক পরেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। সেই সাথে তাকে দেখা গেছে সোনালি রংয়ের চুলে।








