চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বছর পর ফিরে শফিউলের বাজিমাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শফিউল ইসলাম শুরুতে ছিলেন না শ্রীলঙ্কা সফরের দলে। হঠাৎ করে ডেকে পাঠানো হয় তাকে। শেষমুহুর্তে দলে এলেও খেলার সুযোগ পেয়েছেন সিরিজের প্রথম ওয়ানডেতেই। বাংলাদেশের পক্ষে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হেনেছেন প্রায় তিন বছর ওয়ানডে খেলতে নামা এ পেসারই।

শফিউল সবশেষ ম্যাচ খেলেছিলেন ২০১৬ সালের ১২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। চট্টগ্রামে হওয়া সেই ম্যাচে ২ উইকেট নিলেও রান বেশি দেয়ায় বাদ পড়েন। আবার সুযোগ পেতে লেগে গেল প্রায় তিন বছর।

দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামা শফিউল নিজের দ্বিতীয় ওভারেই পেয়ে যান সাফল্য। স্টাম্প লক্ষ্য করে বোলিং করে যাওয়া এ পেসার হঠাৎ একটি বল অফস্টাম্পের অনেকটা বাইরে দিয়ে ফাঁদে ফেলেন লঙ্কান ওপেনার আভিশকা ফার্নান্ডোকে।

সিমে হিট করে বল বেরিয়ে যাওয়ার সময় এ ডানহাতির আলতো খোঁচা জমা পড়ে প্রথম স্লিপে দাঁড়ানো সৌম্য সরকারের বিশ্বস্ত হাতে। আউট হওয়ার আগে ফার্নান্ডো করেন ৭ রান। শ্রীলঙ্কার রান তখন ছুঁয়েছে কেবল দুই অঙ্ক।

শুরুতে উইকেট পড়লেও রানের চাকা ঘুরছেই শ্রীলঙ্কার। অন্য বোলারদের তুলনায় কিছুটা মিতব্যয়ী অবশ্য শফিউল। এ পেসার প্রথম স্পেলে ৩ ওভারে দিয়েছেন ১৬ রান। প্রেমাদাসা স্টেডিয়ামের ২২ গজে এ পেসার বাড়তি বাউন্স পাওয়ায় লঙ্কান ব্যাটসম্যানদের খেলতে সমস্যা হচ্ছিল শফিউলকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেলিড স্পোর্টসশফিউল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT