চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বছর পর তামিমের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ১৭, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার টেস্টে সেঞ্চুরি করে হ্যাটট্রিকের জন্য হেলমেট ও ব্যাট হাতে উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

সবশেষ নিউজিল্যান্ডে টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তামিম ইকবাল, সেই ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। মাঝে নড়বড়ে ৯০-এ দুবার আউট হয়ে শতকের অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। অবশেষে এলো ফের ব্যাট উঁচিয়ে ধরার ক্ষণ। তিন বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট তিনঅঙ্ক ছুঁয়েছেন বাঁহাতি তারকা। ক্যারিয়ারের দশম শতক তার।

টাইগারদের ওয়ানডে অধিনায়ক শতক হাঁকাতে ১৬২ বল খেলেছেন। পথে হারিয়েছেন টেস্ট মেজাজে ব্যাটিং করতে থাকা ওপেনিং সঙ্গী মাহমুদুল হাসান জয়কে। ফার্নান্দোর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৫৮ রানে ফিরেছেন জয়। ভাঙে ১৬২ রানের ওপেনিং জুটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তামিম উইকেটে আছেন ১০০ রানে, সঙ্গী নাজমুল শান্তর রান ১। বাংলাদেশ ১৭০ রান তুলেছে ১ উইকেট হারিয়ে। লঙ্কানদের থেকে এখনও পিছিয়ে ২২৭ রানে।

২০১৯ সালে শেষবার শতকের দেখা পেয়েছিলেন তামিম। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ইনিংসে ১২৬ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন। মাসের হিসেবে ৩৬ মাস আগে, বছরের হিসেবে তিন বছরেরও বেশি। মাঝে কয়েকবার শতকের খুব কাছে গিয়েছিলেন, নড়বড়ে নব্বইয়ে ফিরেছেন দুবার। সেঞ্চুরি খরার সময়ে তামিম ফিফটির ঘর ছাড়িয়েছেন ৬ বার।

দেশের মাটিতে অপেক্ষাটা আরও দীর্ঘ। শেষবার ২০১৬ সালের অক্টোবরে ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তামিম। প্রথম ইনিংসে তার ১০৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ৪০ রান বাংলাদেশকে জয় এনে দিতে বড় ভূমিকা রেখেছিল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ব্যাট করছে বাংলাদেশ।

ট্যাগ: জয়তামিমবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

পরবর্তী

নিত্যপণ্য ব্যবহারে সাশ্রয়ী হতে বললেন প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী নিত্যপণ্য ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিত্যপণ্য ব্যবহারে সাশ্রয়ী হতে বললেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের স্মরণে বিএসএমএমইউতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএসএমএমইউতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT