চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বছর পর আবার ছবি বানাব: মাশরুর পারভেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
মাশরুর পারভেজের ছবি, কালো পোশাক ও সানগ্লাসে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মাসে মুক্তি পায় মাশরুর পারভেজ পরিচালিত ‘রাইয়ান’। ছবির নায়কও মাশরুর পারভেজ। ছবি ও সাম্প্রতিক কাজ নিয়ে কথা হয় মাশরুর পারভেজের সঙ্গে-

ছবির রেসপন্স কেমন পেয়েছিলেন?
মাশরুর: রেসপন্স আশানুরূপ নয়। কারণ মাত্র চারটি হলে ছবিটি মুক্তি পেয়েছিল। বেশি হলে মুক্তি পেলে হয়ত আমার বলার ধরন পাল্টে যেত। যাই হোক অফট্র্যাকের ছবি তো আর বাণিজ্যিক ছবির মতো ব্যবসা করবে না, তারপরও তুলনামুলকভাবে সেল বেড়েছে।

ছবিটি নির্মাণের সময় কি কি সমস্যা ফেস করতে হয়েছে?
মাশরুর: বাংলাদেশে যেকোন কাজ করতে গেলেই আপনাকে সমস্যা ফেস করতে হবেই। সমস্যার কথা বলে শেষ করা যাবে না। তবে আমি যেহেতু এফডিসিতে শুটিং না করে বাইরে করেছি তাই লোকেশন ম্যানেজ করতে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে।

আপনার নির্মিত ছবি দেখে আপনার বাবা সোহেল রানা কী মন্তব্য করেছেন?
মাশরুর: বাবার অনেক বন্ধুই তাকে ফোন করে বলেছে আমার পরিচালনা উনাদের ভালো লেগেছে। বাবার মন্তব্যও ভালো ছিল।

ছবিটি আপনার মা দেখেছে?
মাশরুর: হুম। মা দেখেছে। উনি ছবি দেখে পছন্দ করেছেন। তবে এও বলেছেন, এই ছবি বাংলাদেশের দর্শক তেমন পছন্দ করবে না। কারণ আর দশটা ছবির মতো আমি আইটেম গান রাখিনি। সেই ধরনের নাচগান রাখিনি।

এই ছবি নির্মাণ করে নির্মাতা হিসেবে আপনি কি তৃপ্ত?
মাশরুর: না। পরিচালক হিসেবে আমি তৃপ্ত নই। কোনদিন যেন তৃপ্তি না আসে। কারণ পরিচালক হিসেবে তৃপ্ত হওয়া মানে নিজের ক্রিয়েটিভিটির মৃত্যু।

Reneta

পরবর্তী ছবি কবে নির্মাণ করবেন?
মাশরুর: আমার প্রথম ছবি মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। তিন বছর পর দ্বিতীয় ছবি নির্মাণ করলাম। আসলে আমি নিজেই তো ছবি প্রযোজনা করি ও পরিচালনা করি। ফলে টাকা যোগাড় করা থেকে সবকিছু করতে সময় লেগে যায়। এ কারণে তিন বছর পর আবার ছবি নির্মাণ করব।

লেখা: সুদীপ্ত সাইদ খান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরুর পারভেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা সমস্যা সমাধানে আওয়ামী লীগ সরকার ব্যর্থ: রিজভী

পরবর্তী

সরকার নির্ধারিত দামেই চামড়া কিনবেন ব্যবসায়ীরা: ট্যানারি এসোসিয়েশন

পরবর্তী
হাজারীবাগের কারখানায় কোরবানির চামড়া লবণজাতের সুযোগ

সরকার নির্ধারিত দামেই চামড়া কিনবেন ব্যবসায়ীরা: ট্যানারি এসোসিয়েশন

ক্রিকেটাররা মাঠে ব্যাটিং অনুশীলন করছে, দর্শকরা স্ট্যান্ডে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঁ-হাতের খেল না হওয়ার দিনে ডানহাতি প্রতিরোধ

সর্বশেষ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT