চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ফরাসি ফুটবলার একসঙ্গে ম্যানইউতে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ক্লাবে সুদিন ফেরাতে অন্তত তিনজন ‘সুপার’ ফুটবলার সই করানো দরকার বলে মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা গ্যারি নেভিল। আর সেই আদর্শ তিন ফুটবলার হতে পারেন কাইলিয়ান এমবাপে, রাফায়েল ভারানে ও এনগোলে কন্তে। এই তিনজনই ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়।

ওল্ড ট্রাফোর্ডের ট্রান্সফার ধাঁধার অংশ হিসেবে এরইমধ্যে নতুন চুক্তিতে সই করেছেন স্প্যানিশ গোলকিপার ডেভিড ডি গিয়া। মৌসুম শুরুর আগেই ১০০ মিলিয়ন ইউরোতে ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুরাইকে দলে টেনেছে রেড ডেভিলরা।

দলে আগে থেকেই আছেন পল পগবা ও মার্কাস রাশফোর্ডের মতো তারকা। নেভিল মনে করেন, এরপরও আরও পরীক্ষিত পারফর্মার নেয়া দরকার দলে।

স্কাই স্পোর্টসকে নেভিল বলেন, ‘যে করেই হোক, ম্যানচেস্টার ইউনাইটেডকে শক্ত মেরুদণ্ড খুঁজে বের করতে হবে। লিভারপুলের দিকে তাকান, ফ্যাবিনহো-অ্যালিসন, ভ্যান ডাইক-ফিরমিনোর মতো অবিশ্বাস্য সব খেলোয়াড়। ম্যানইউ’র তেমনটা প্রয়োজন।’

‘এই মুহুর্তে আমার একটা জিনিসই মনে হচ্ছে, সেটা হল ম্যানচেস্টার ইউনাইটেড কীভাবে পরবর্তী ১২ থেকে ১৮ মাসের মধ্যে এমন কয়েকজন ফুটবলার সই করাবে যারা ইউনাইটেডের তরুণ খেলোয়াড়দের সহায়তা করবে’

অতীত স্মরণ করে সাবেক এ তারকার আরও সংযোজন, ‘বেশ কয়েকবছর আগে যেমন ইউনাইটেডের মেরুদণ্ড ছিলেন স্টিভ ব্রুস, গ্যারি প্যালিস্টার, পিটার শ্মেচেল, রয় কেন, অ্যান্ডি কোল, এরিক ক্যান্টোনার মতো খেলোয়াড়রা। দলে এখন যারা আছেন, সেই স্কোয়াডে যদি আর সঠিক তিনজন খেলোয়াড় পায় তবে সেরা হওয়া থেকে তারা খুব বেশিদূরে থাকবে না। এটি করা যেতে পারে।’

Reneta

স্কাই স্পোর্টসের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরই একটা টুইট করেন নেভিল। সেখানে তিনি লেখেন, ‘ম্যানইউর মেরুদণ্ড ঠিক করতে তিন বিশ্বকাপজয়ী তারকা রাফায়েল ভারানে, এনগোলো কন্তে এবং কাইলিয়ান এমবাপে হতে পারেন স্বপ্নে তিন ফুটবলার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেভিলম্যানইউলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT