চ্যানেল আইয়ের ২১ বছরে পদার্পণ উপলক্ষে সম্প্রতি শাইখ সিরাজ নির্মাণ করেছেন সংগীতের বিভিন্ন রিয়েলিটি শো’র সেরাদের নিয়ে তিন পর্বের অনুষ্ঠান ‘সোনালি সুরের স্মৃতিময় গান’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাসিনা মমতাজ। অনুষ্ঠানটি নির্মাণের পাশাপাশি শাইখ সিরাজ উপস্থাপনাও করেছেন।
প্রায় এক ডজন যন্ত্রশিল্পীর অংশ গ্রহন অনুষ্ঠানটিতেকে আরো প্রাণবন্ত করেছে। উপভোগ্য এ ব্যতিক্রর্মী গানের অনুষ্ঠানটির সম্প্রচার হবে ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর রাত ৭.৫০ মিনিটে।
এ অনুষ্ঠানে যারা গেয়েছেন: লিজা, রন্টি, হুমায়রা বশীর, রাজা বশীর, ঝিলিক, আশিক, কোনাল, সিঁথি সাহা, পূজা, লুইপা, হৈমন্তি, ইউসুফ, বৃষ্টি, স্মরণ, দোলা, সাব্বির, রিপন, সাগর, বাপ্পী, মুনির, রাকিবা, ঐশী, অনন্যা ও শান্ত।
সোনালি সুরের স্মৃতিময় গান অনুষ্ঠানটির পুনঃপ্রচার হবে পরের দিন সকাল ১১.০৫ মিনিটে।








