বুলগেরিয়ায় গ্লোবাল ওমেন লিডারস ফোরাম-এ অংশ নিতে লন্ডনের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের পথে যাত্রা করেন তিনি। সেসময় মন্ত্রিপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। লন্ডনে দু’দিন অবস্থান করে ১৮ মে বুলগেরিয়ার রাজধানী সোফিয়া যাবেন প্রধানমন্ত্রী।
সেখানে দু’ দিনের গ্লোবাল ওমেন লিডার্স ফোরাম এ অংশ নেবেন তিনি। ২১ মে ভোর সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।







