চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন মাহমুদ আব্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন। প্রেসিডেন্ট মোঃ আবদুল হামিদের আমন্ত্রণে ঢাকা সফরে আসছেন মাহমুদ আব্বাস। তিনি বিকেলে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা জানানো হবে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট মোঃ আবদুল হামিদ।

ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালকী, প্রধান বিচারপতি মাহমুদ আলহাব্বাশ, রাষ্ট্রপতির মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ, কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মাজদি খালদিসহ উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ঢাকায় আসছেন।

সফরকালে মাহমুদ আব্বাস প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে একটি বৈঠক করবেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে মাহমুদ আব্বাস দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। এ সময়ে দু’দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিশন গঠন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য বৈঠকে মিলিত হয়ে বাংলাদেশ-ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন।

ঢাকা সফরের শুরুতেই ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এছাড়াও মাহমুদ আব্বাস তার সম্মানে প্রেসিডেন্ট আবদুল হামিদ কর্তৃক আয়োজিত একটি নৈশভোজে অংশগ্রহণ করবেন। তিন দিনের সরকারী সফর শেষে ফিলিস্তিনের রাষ্ট্রপতি আগামী শুক্রবার বিকেলে ঢাকা ত্যাগ করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিলিস্তিনমাহমুদ আব্বাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পের প্রধান বিচারপতির মনোনয়নেও বিতর্ক

পরবর্তী

গান গাইলেন তাসকিন, সঙ্গী হৃদয় খান

পরবর্তী

গান গাইলেন তাসকিন, সঙ্গী হৃদয় খান

বাশার আল-আসাদ

বৈঠক করে বেঁচে থাকার প্রমাণ দিলেন আসাদ

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT