চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনেই ‘সঞ্জু’র বাজিমাৎ, আয় কতো জানেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৮
বিনোদন
A A

মোটামুটি অনুমেয়-ই ছিলো যে, বড় পর্দায় ‘সঞ্জু’ দিয়ে চমকে দিবেন থ্রি-ইডিয়ট, পিকে কিংবা মুন্না ভাই খ্যাত তারকা নির্মাতা রাজ কুমার হিরানি। অনুমান অনুযায়ি বক্স অফিসও রমরমা! মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে বেশ দাপট দেখাচ্ছে রণবীর কাপুর অভিনীত বলিউডের তারকা অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী নির্ভর ছবি ‘সঞ্জু’।

কোনটা আসল, কোনটা নকল, দেখলে বোঝা দায়! নিজেকে ভেঙেচুড়ে যে একেবারেই অন্যের মতো করা যায়, তা দেখিয়ে দিলেন রণবীর কাপুর। হাঁটা, চলা, কথা-বলা। যেভাবে তাকাচ্ছেন, সেটা যেন সঞ্জু বাবা। যেভাবে অঙ্গভঙ্গি করছেন একেবারেই সঞ্জুবাবা। এমনই টিজার আর ট্রেলারে দেখে হতবাক বনে গিয়েছিলো গোটা বলিউড। যেনো তারই ফসল এবার ঘরে উঠছে ‘সঞ্জু’ টিমের।

শুক্রবার ভারতসহ বিশ্বের প্রায় সাড়ে পাঁচ হাজার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘সঞ্জু’। আর মুক্তির পরেই বাজিমাৎ করে চলছে ছবিটি। এমনকি অনলাইনে ছবিটি ফাঁস হয়ে যাওয়ার পরও বড় পর্দায় ছবিটি দেখতে দর্শকের আগ্রহে বিন্দুমাত্র ছেদ পড়েনি। আর তাইতো মুক্তির তিন দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ২০০ কোটিরও বেশি। যা বাহুলবলী ও টাইগার জিন্দা হ্যায়-এর পরই সবচেয়ে বেশি আয় করা সিনেমা।

শুধু ভারতেই মুক্তির তিন দিনে ছবিটি আয় করেছে একশো কোটির উপরে। বলিউড মুভিরিভিউজ.কম-এর মতে মুক্তির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে ছবিটি আয় করে যথাক্রমে ৩৪.৭৫, ৩৮.৫ এবং ৪৩.৫ কোটি রুপি। এরমধ্যে ভারতের ইতিহাসে শুধু রবিবারে(ছুটির দিন) ছবিটির আয় বাহুবলীর পরের স্থানেই। মুক্তির সপ্তাহে প্রথম রবিবারে বাহুবলীর আয় ছিলো ৪৬ কোটি রুপি!

মুক্তির প্রথম তিন দিনে ছবিটির এমন সাফল্যকে খুব বড় করেই দেখছেন ট্রেড অ্যানালিস্টরা। কেনোনা ‘সঞ্জু’ করতে মোট খরচ হয়েছে ১০০ কোটির মতো। সেই জায়গায় মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ছবিটি ব্যবসা করেছে ২০০ কোটিরও বেশি। ধারনা করা হচ্ছে, সপ্তাহ শেষে ‘সঞ্জু’ সুপার ডুপার হিটের তালিকায় নাম লেখাবে।

সঞ্জয় দত্তের বিতর্কিত জীবন, বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক, ড্রাগে জড়িয়ে যাওয়া, প্রেম এবং আন্ডারগ্রান্ডে জড়িয়ে যাওয়ার বিষয়গুলোও উঠে এসেছে ‘সঞ্জু’তে। যদিও অনেক রিভিউতে বলা হচ্ছে, সঞ্জয় দত্তের ইমেজ ফিরিয়ে আনতেই বন্ধু নির্মাতা হিরানি এমন ছবি নির্মাণ করেছেন! তবে যে কারণেই হোক, সঞ্জয়ের চরিত্রে অভিনয় করে রণবীর কাপুর যে ইতিমধ্যে প্রশংসার চূড়ান্তে সেটা আর না বললেও চলে। ছবিতে রণবীর ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনুশকা শর্মা, সোনম কাপুর, দিয়া মির্জা, মনীষা কৈরালা।

ট্যাগ: টিজারট্রেলাররণবীর কাপুররাজকুমার হিরানিসঞ্জয় দত্তসঞ্জু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোটা আন্দোলনকারীদের আবারও মারধরে ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

পরবর্তী

মেসির পর আক্রমণের শিকার রোনালদোর বান্ধবী

পরবর্তী

মেসির পর আক্রমণের শিকার রোনালদোর বান্ধবী

প্রশিক্ষণ বিমান

বিধ্বস্ত বিমানের ককপিট ও পানি থেকে বিমান সেনার মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT