চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন চ্যানেলে বিপিএলের উদ্বোধনী কনসার্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী কনসার্ট দর্শকরা সরাসরি দেখতে পারবেন দেশের তিনটি টেলিভিশন চ্যানেলে। বিসিবির সম্প্রচার স্বত্ত্ব কেনা গাজী টিভি এবং মাছরাঙা ছাড়াও বসুন্ধরা গ্রুপের চ্যানেল নিউজ২৪-এ দেখা যাবে জমকালো আয়োজন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘বসুন্ধরা গ্রুপ বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হওয়ায় তাদের মালিকানাধীন টিভি চ্যানেলকে আমরা সম্প্রচারের সুযোগ দিচ্ছি।’

রোববার কনসার্ট মাতাতে বলিউড সুপারস্টার সালমান খান, ক্যাটরিনা কাইফের সঙ্গে আসবেন ভারতীয় সঙ্গীত শিল্পী কৈলাস খের ও সনু নিগম। তাদের সঙ্গে থাকবেন দেশের জনপ্রিয় দুই শিল্পী জেমস ও মমতাজ। ছয় তারকা ৮ ডিসেম্বর সন্ধ্যায় নাচে-গানে মাতাবেন শের-ই-বাংলা স্টেডিয়ামের মঞ্চ।

শুক্রবার থেকে উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট পাওয়া যাবে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেট ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের নির্ধারিত বুথে।

মাঠে এসে কনসার্ট উপভোগ করতে পারবেন মাত্র ৫ হাজার সাধারণ দর্শক। তবে বিপিএল ঘিরে আয়োজন সবার মাঝে ছড়িয়ে দিতে সাতটি বিভাগীয় শহরে বসানো হবে জায়ান্ট স্ক্রিন। রাজধানীর চার স্পট- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, মিরপুর সিটি ক্লাব মাঠ ও বনানী মাঠে বসানো হবে বড় পর্দা।

শের-ই-বাংলা স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৬ হাজার হলেও মঞ্চের পেছনে, ডান ও বাঁ-দিকের গ্যালারি কনসার্টের জন্য বরাদ্দ রাখছে না বিসিবি। সম্মুখের গ্র্যান্ড স্ট্যান্ড ও ক্লাব হাউসে বসতে পারবেন দর্শকরা। মঞ্চের সামনে বসানো হবে হাজারখানেক চেয়ার।

Reneta

সবমিলিয়ে ১০ থেকে ১২ হাজার দর্শকের জন্য করা হচ্ছে আয়োজন। যার অধিকাংশই সৌজন্য টিকেটে চলে যাবে বিসিবি জেলা ও বিভাগীয় পর্যায়ের কাউন্সিলর, ক্লাব অফিসিয়াল ও সরকারী কয়েকটি সংস্থার কাছে। সাধারণ দর্শকদের জন্য সীমিত হয়ে আসছে কনসার্ট দেখার সুযোগ।

টিকেটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা, সর্বোচ্চ দশ হাজার। মঞ্চের সামনে মাঠে বসে দেখতে চাইলে খরচ করতে হবে দশ হাজার টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য ধরা হয়েছে আড়াই হাজার, আর ক্লাব হাউসের মূল্য ১ হাজার টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপিএলের উদ্বোধনী ঘোষণার পর খেলা মাঠে গড়াবে ১১ ডিসেম্বর থেকে। শুরুর দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT