চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন গ্র্যান্ডমাস্টারের জয়ের দিনে ফাহাদের ড্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১১ পূর্বাহ্ন ০৯, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান

ভারতে কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ডে জয় পেয়েছেন বাংলাদেশের তিন গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব, নিয়াজ মোর্শেদ ও জিয়াউর রহমান। আর ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ড্র করেছেন।

শনিবার উন্মুক্ত বিভাগে নয়াদিল্লীতে গ্র্যান্ডমাস্টারদের আরেকজন এনামুল হোসেন রাজীব হেরেছেন। ভারতের আন্তর্জাতিক মাস্টার রেড্ডি এম চক্রবর্তীর কাছে হেরে ৪ পয়েন্ট নিয়ে ৪৭তম স্থানে আছেন তিনি।

সপ্তম রাউন্ডে স্বাগতিকদের মহিলা গ্র্যান্ডমাস্টার ভক্তি কুলকার্নিকে হারিয়েছেন রাকিব। ৫ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ অবস্থানে তিনি। সমান পয়েন্ট নিয়ে সপ্তদশ স্থানে থাকা জিয়াউর শ্রীলঙ্কার ক্যান্ডিডেট মাস্টার জিএমএইচ তিলকারত্নেকে হারিয়েছেন। একই দেশের প্রিয়াঙ্কাকে হারানো নিয়াজ ২৩তম স্থানে আছেন ৪.৫ পয়েন্ট নিয়ে।

দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ অনূর্ধ্ব-১৪ বিভাগের পঞ্চম রাউন্ডে স্বাগতিকদের গুপ্তা সংকল্পের সঙ্গে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন।

বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ভারতের শুক্লা শুভমকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে ৪৯তম স্থানে আছেন। সেখানে ড্র করে ৩.৫ পয়েন্ট নিয়ে ৬৫তম স্থানে আছেন আরেক ফিদে মাস্টার তৈয়বুর রহমান।

সপ্তম রাউন্ডে ড্র করে মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ২ পয়েন্ট নিয়ে ১০৪তম স্থানে আছেন। মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন এই রাউন্ডে হেরেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ফাহাদরাকিবরাজীবরানী হামিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

রিশাদের ৩ উইকেট, আকবরের দুরন্তকে ১৪৩ রানে থামাল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন এমপিদের শপথ নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT