চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন কারণে আজ ঢাকায় তীব্র যানজট

স্বাভাবিক হতে সময় লাগবে

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
২:৩২ অপরাহ্ণ ১০, জুন ২০২৪
বাংলাদেশ
A A

সোমবার সকাল থেকেই যানজটে নাকাল রাজধানীবাসী। বিশেষ করে অসুবিধায় পড়েছেন অফিসগামী ও জরুরী প্রয়োজনে বের হওয়া মানুষ। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকতে হয়েছে তাদের। এমন পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে: রাজধানীতে পৃথক একাধিক সড়ক দুর্ঘটনা এবং একটি বাস বিকলের ঘটনায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে।

ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে: গুলিস্তান, মগবাজার, বিজয় সরণি, তেজগাঁও, বনানী থেকে উত্তরার দিকের বেশিরভাগ সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

এর কারণ হিসেবে বলা হচ্ছে: মগবাজার ফ্লাইওভারের ওপরে একটি গাড়ি বিকল হওয়ায় মহাখালী বাস টার্মিনাল থেকে তিব্বত, নাবিস্কো, লাভ রোড টু মগবাজার ফ্লাইওভার পর্যন্ত গাড়ির তীব্র চাপ হয়েছে। এ মুহূর্তে মহাখালী বাস টার্মিনাল থেকে লাভ রোড সড়ক এড়িয়ে চলে বিকল্প রুট ব্যবহার করতে অথবা হাতে সময় নিয়ে বের হওয়ার জন্য চলাচলকারীদের প্রতি অনুরোধ। তবে বিকল বাসটি সরানো হয়েছে।

সকাল ৯টায় আজিমপুর থেকে অফিসের উদ্দেশে রওনা করা কবির হোসেন ১২টায়ও মহাখালী ফ্লাইওভারের ওপরে আটকে ছিলেন। তিনি বলেন: তিনি যানজটের কারণে মহাখালী ফ্লাইওভারে প্রায় ঘণ্টাখানেক ধরে আটকে আছি। নিচে বনানীর দিকের সড়কেও তীব্র যানজট রয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে: মগবাজারের পাশাপাশি বিজয় সরণি সিগন্যালে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের কারণে এই রুটে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। তেজগাঁও ট্রাফিক বিভাগ দ্রুততার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছে। এরইমধ্যে দুর্ঘটনা কবলিত যানবাহন সরানো হচ্ছে।

এছাড়া পৃথক আরেকটি দুর্ঘটনা ঘটেছে বায়তুল মোকারামের সামনে। সেখানে সকাল ১০টার পর সড়কে বাঁশজাতীয় পণ্য বহন করা ট্রাক সড়কের মাঝে উল্টে যায়। পণ্যগুলো সড়কের এদিক ওদিক ছিটিয়ে পড়ে। ফলে এই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে কিছু যানবাহন চলাচল করতে পারলেও পল্টন থেকে বিজয়নগরের দিকে গাড়ি থমকে আছে।

Reneta

ট্রাফিক পুলিশের পক্ষ বলা হচ্ছে: দুপুরের পর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এই সময় যাদের তাড়া রয়েছে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যানজটসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT