চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনি ‘ডিআইজি’ তবে পেশা তার প্রতারণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

তার নাম মো. রিফাত আহম্মেদ ওরফে রুবন। বছর তিরিশের এই যুবক কখনো নিজেকে পুলিশের ডিআইজি, আবার কখনো এডিসি পরিচয় দিয়ে মানুষকে প্রতারিত করে অর্থ আদায় করে আসছিলেন। আর তার প্রতারণার মাধ্যম ছিল অনলাইন ব্যাংকিং। 

গতকাল শনিবার সিআইডির সাইবার মনিটরিং টিম অভিযান চালিয়ে দিনাজপুরের পাহাড়পুর তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পরের দিন রোববার বিষয়টি নিশ্চিত করে সিআইডির পুলিশ সুপার শারমিন জাহান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিফাত আহমেদ (Rifat Ahamad) নামে ফেসবুক ব্যবহারকারী তার আইডির প্রোফাইল এবং কভার পিকচারে পুলিশের ছবি ব্যবহার করে।

বিভিন্ন সময়ে ফ্রি-ল্যান্সিং করতে সেই ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছে। ফেসবুকে নিজেকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার এবং সিআইডির অফিসার পরিচয় দেন।’

‘‘এসব বিষয় সাইবার মনিটরিং টিম পর্যবেক্ষণ করে শনাক্ত করার চেষ্টা করে। এরইমধ্যে সিআইডি সাইবার পুলিশ সেন্টারের ফেসবুক পেজে বেশ কিছু ব্যক্তি ওই আইডি সম্পর্কে অভিযোগ করে। তারা জানায় নামক ফেসবুক ব্যবহারকারী নিজেকে পুলিশের এডিসি পরিচয় দিয়ে তাদের ফ্রি-ল্যান্সিং করার জন্য তাদের কাছ থেকে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে ১০ থেকে ২০ হাজার করে টাকা নিচ্ছে।’’

তিনি বলেন, সেই অভিযোগের ভিত্তিতে সাইবার মনিটরিং এবং সাইবার ইনভেস্টিগেশন টিম রিফাত আহমেদের ফেসবুক ব্যবহারকারীর তথ্য উদঘাটনের কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায় দিনাজপুর জেলার পাহাড়পুরে বসে রিফাত ফেসবুক ব্যবহারকারী তার আইডিটি পরিচালনা করছে।
পরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

Reneta

জিজ্ঞাসাবাদে রিফাত জানায়, কয়েক মাস ধরে ২০ থেকে ৩০ জনের কাছ থেকে কখনো পুলিশের ডিআইজি আবার কখনো এডিসি পরিচয় দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

জনসাধারণকে সতর্ক করে দিয়ে সিআইডি জানায়, কেউ যদি এই ব্যক্তিকে টাকা দিয়ে প্রতারিত হয়ে থাকেন, তাহলে সাইবার পুলিশ সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিআইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও

জুলাই ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৪, ২০২৬

আবহাওয়ার উন্নতি হবে এমন তথ্যের ভিত্তিতেই পরীক্ষা স্থগিত করা হয়নি: শিক্ষামন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

মেসি-রোনালদোর রেকর্ড ঝুঁকিতে ফেলেছেন এমবাপ্পে, থামবেন কোথায়

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে লেপ-তোশক-বালিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT