চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনদিনের সফরে ঢাকায় ভারতের সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

তিনদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানবাহিনীর কুর্মিটলার ঘাঁটি বঙ্গবন্ধুতে তাকে অভ্যার্থনা জানান সেনাবাহিনীর লজিস্টিক্স এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

ভারতের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলটি রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া ঊধ্বর্তন সেনা কর্মকর্তাদের সঙ্গে তারা মতবিনিময় করবেন। ঢাকার মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজের শিক্ষার্থী কর্মকর্তাদের উদ্দেশে ভাষণও দেবেন ভারতীয় সেনাপ্রধান।

দুই দেশের সশস্ত্র বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তাদের মধ্যে চলমান সফর বিনিময়ের অংশ হিসেবে ভারতীয় সেনাপ্রধানের এই কর্মসূচি বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

জেনারেল বিপিন রাওয়াত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের আমন্ত্রণে এসেছেন। সর্বশেষ ২০১৫ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের সেনাপ্রধান ভারত সফরে গিয়েছিলেন। বিমান বাহিনী ও নৌ-বাহিনী প্রধানরাও ২০১৬ সালে ভারত সফর করেন। ভারতের বিমান বাহিনী এবং নৌ-বাহিনী প্রধানও ২০১৬ সালে বাংলাদেশ সফর করেন।

জেনারেল রাওয়াত প্রতিবেশী দেশ হিসেবে গত ১ জানুয়ারি সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক সফরে বাংলাদেশকে বেছে নিয়েছিলেন।

সেনা কর্মকর্তা রাওয়াত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মিত্র বাহিনীর হয়ে অংশ নিয়েছিলেন। তার নেতৃত্বাধীন ব্যাটালিয়ন বাংলাদেশের উত্তরাঞ্চলে পীরগঞ্জ, ঘোড়াঘাট, গোবিন্দগঞ্জ, শাওলকান্দি, মহাস্থান সেতু এবং বগুড়ায় যুদ্ধে অংশ নেয়। সফরের সময় ভারতীয় সেনাপ্রধান একাত্তরের ওই যুদ্ধক্ষেত্রগুলোর কয়েকটি ঘুরে দেখবেন বলে ভারতীয় হাই কমিশনের বিবৃতিতে জানানো হয়।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতীয় সেনা প্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT