চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনটি ব্যাক ক্যামেরার হুয়াওয়ে পি২০ প্রো স্মার্টফোন এখন বাংলাদেশে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ৩০, মে ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের ‘পি’ সিরিজের ফ্ল্যাগশিপ পি২০ প্রো বাংলাদেশের বাজারে এসেছে। প্রতিষ্ঠানটির দাবি, স্মার্টফোনের জগতে বিশ্বের প্রথম লাইকা লেন্সের তিন ক্যামেরার এই মোবাইলে রয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার।

হুয়াওয়ে পি৯-এ লাইকা ডুয়াল ক্যামেরার মাধ্যমে স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করেছিলো হুয়াওয়ে। এবার পি২০ প্রো স্মার্টফোনে পেশাদার ও মানসম্মত ছবি তোলা যাবে কোনো ঝামেলা ছাড়াই। নতুন এই স্মার্টফোনটির মূল্য ৮২ হাজার ৯৯০ টাকা।

আজ বুধবার পি২০ প্রো’র বাংলাদেশে আসার খবর জানাতে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানেই হুয়াওয়ে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান হুয়াওয়ে পি২০ স্মার্টফোনটি উন্মোচন করেন। আজ থেকে যারা হুয়াওয়ে পি২০ প্রো অগ্রিম বুকিং দেবেন তাদের সবার জন্য ‘প্লে উইথ সাকিব’ অফারে অংশ নেয়ার সুযোগ থাকবে।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ)-এর কান্ট্রি ডিরেক্টর অ্যারন বলেন: ডিজাইন এবং সৃষ্টিতে আমরা শিল্পীদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে থাকি। লাইকার সঙ্গে আমাদের সফল সম্পর্কের ভিত্তিতেই হুয়াওয়ে পি২০ সিরিজের এই যাত্রা।  হুয়াওয়ে পি২০ প্রো’র তিনটি লাইকা ব্যাক ক্যামেরা এবং শক্তিশালী এআই ফিচারগুলো সহজেই গ্রাহকের মন কেড়ে নিবে বলে আমাদের বিশ্বাস।

হুয়াওয়ের দেয়া তথ্য অনুযায়ী, স্মার্টফোনের বর্তমান বাজারে শুধুমাত্র হুয়াওয়ে পি২০ প্রো-তে রয়েছে ৪০ মেগা পিক্সেল আরজিবি সেন্সর, একটি ২০ মেগা পিক্সেলের মনোক্রোম সেন্সর এবং টেলিফটো লেন্সের একটি ৮ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে।  সেলফি তোলার জন্য হুয়াওয়ে পি২০ প্রো-তে থাকছে অত্যাধুনিক থ্রিডি পোট্রেইট লাইটিং সক্ষমতার ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

৬.১ ইঞ্চি স্ক্রিনর এই স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১, ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম।

Reneta

হুয়াওয়ে পি২০ প্রো’র সঙ্গে রয়েছে গ্রামীণফোনের বান্ডেল অফার। ক্রয়ে গ্রামীণফোন দিচ্ছে অসাধারণ সব অফার। অত্যাধুনিক এই স্মার্টফোন অগ্রিম বুকিংয়ে গ্রামীণফোনের গ্রাহকরা পাচ্ছেন ৭ দিন মেয়াদী ৬ জিবি ইন্টারনেট ডাটা ফ্রি। এছাড়া, এই ক্রেতারা ৭ দিন মেয়াদের ৪ জিবি ডাটা কিনতে পারবেন মাত্র ১৪৯ টাকায় এবং এটি ৩ মাসে সর্বোচ্চ ৬ বার ক্রয় করা যাবে। গ্রামীণফোনের গ্রাহকরা ১০,০০০ টাকায় ৩০ মে থেকে হুয়াওয়ে পি২০ প্রো’র অগ্রিম বুকিং দিতে পারবেন। আগামি ৩ জুন, ২০১৮ পর্যন্ত অগ্রিম বুকিংয়ের সুযোগ থাকবে।

গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান বলেন: বাংলাদেশে হুয়াওয়ে পি২০ প্রো উন্মোচনে সঙ্গে থাকতে পেরে গ্রামীণফোন আনন্দিত। গ্রামীণফোনের নেটওয়ার্কের সঙ্গে হ্যান্ডসেটটির ব্যবহার গ্রাহককে ভালো অভিজ্ঞতা দিতে পারবে আশা করি। স্টেট-অব-দ্যা-আর্ট প্রযুক্তির সমন্বয়ে তৈরি শক্তিশালী এ হ্যান্ডসেটটির সঙ্গে গ্রামীণফোনের আকর্ষনীয় ডাটা অফার আমাদের শক্তিশালী অংশীদারত্বের প্রমান। দেশব্যাপি গ্রামীণফোন নিজেদের স্টেট-অব-দ্যা-আর্ট ফোরজি নেটওয়ার্ক বিস্তৃত করছে। অত্যাধুনিক এ ফোরজি নেটওয়ার্কের সঙ্গে হুয়াওয়ে পি২০ প্রো-এর ব্যবহার গ্রাহককে চমৎকার অভিজ্ঞতা দেবে।

আগামি ৫ জুন, ২০১৮ তারিখ থেকে হুয়াওয়ে ব্র্যান্ড শপ থেকে নতুন এই স্মার্টফোন কিনতে পারবেন আগ্রহী ক্রেতারা। দেশজুড়ে ৬৪ জেলায় হুয়াওয়ের ব্র্যান্ড শপ থেকে এই ফোন ক্রয়ে গ্রাহকদের জন্য থাকছে ১২ মাসের ইএমআই -কিস্তি সুবিধা। এছাড়া অগ্রিম বুকিংয়ের সময়ে জিপি চ্যানেল থেকে হুয়াওয়ে পি২০ প্রো কিনতে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ২৪ মাসের কিস্তি সুবিধা।

হুয়াওয়ে পি২০ প্রো’র বুকিং দিতে https://www.grameenphone.com/shop/pre-order/devices/phones -এই লিংকে যেতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হুয়াওয়েহুয়াওয়ে পি২০
শেয়ারTweetPin1

সর্বশেষ

নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আর্জেন্টিনা-মিশর রেফারিং বিতর্ক: যে ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ৯, ২০২৬

দিনাজপুরে দিনমজুরের মরদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমেছে প্রায় সাড়ে ৩ হাজার

জুলাই ৯, ২০২৬

সালাহর রাজকীয় বিদায়, ইয়ামালের শুরু: ২০২৬ বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের গল্প

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT