চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনটি কারণে ভেঙ্গেছে রণবীর-ক্যাটরিনার সম্পর্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ পূর্বাহ্ণ ২০, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

সম্পর্ক ভেঙ্গে গেছে বলিউডের সবচেয়ে আলোচিত জুটি রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের। তাদের এ সম্পর্ক বিচ্ছেদের পর বলিউডের বাতাস ভারী হয়ে আছে। কেউ কেউ এ বিষয়টিকে মন থেকে মেনে নিতে পারছেন না। আবার কেউ কেউ বলছেন, মতের অমিলের কারণে রণবীর ও ক্যাটরিনার সম্পর্কের সুতোটা দুই ভাগ হয়েছে। অনেকে আবার বলছেন, পুরনো প্রেমের টানেই মূলত এ জুটি একে অপরের হাত মাঝপথে ছেড়ে দিয়েছেন।

অনেকে আবার মনে করছেন ক্যাটরিনা ও সালমানের সম্পর্ক ভাঙ্গার পেছনে পরামর্শক হিসেবে কাজ করেছেন। তবে যাই বলা হোক না কেনো ভারতীয় গণমাধ্যমগুলো বলছে ভিন্ন কথা, এসব নয়, বরং এই ছাড়াছাড়ির পেছনে আছে ভিন্ন কিছু কারণ। ক্যাটের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো বলছে যে তিনিট কারণে রণবীর-ক্যাটরিনার সম্পর্কবিচ্ছেদ হয়েছে।

রণবীর-ক্যাটের সম্পর্ক ভাঙার পেছনে যে তিনটি কারণ জড়িত
বিয়ে নিয়ে জট
সম্পর্ক শুরুর পর থেকেই সম্পর্ক নিয়ে চুপচাপ ছিলেন চকলেট বয় বণবীর। বারবার বিয়ের বিষয়ে কথা উঠলেও মুখ বন্ধ করে থাকা ছিলো তার প্রতিদিনের নিয়ম। প্রতিশ্রুতির ব্যাপারেও বারবারই পিছিয়ে গেছেন ছোটা কাপুর।

ক্যাটরিনা নাকি বিয়ের পর্বটি সেড়ে ফেলতে চাইলেও রণবীর ও তার পরিবারের আচরণে বারবার ক্যাটের মন ভেঙ্গেছে। অবশেষে বিয়ের বিষয় নিয়ে দু’জনের মনের মিল না থাকায় সম্পর্কটি আর বেশি এগোতে পারলো না বলিউডের এ সেনসেশন জুটি।

বহুদিনের রাগ এবং ঝগড়া
 হঠাৎ করে সম্পর্ক নষ্ট হয়নি লাভবার্ড’এ পরিচিত রণবীর ক্যাট’র। তবে এ জুটির প্রেম ভাঙ্গার পেছনে দু’জনের বোঝাপড়া ও কাজের সময় একে অন্যকে সময় না দেওয়া প্রধান কারণ হিসেবে কাজ করেছে। একে অন্যকে সময় না দেয়ার কারণে প্রায়শই দু’জনের ঝগড়া ও মান অভিমান লেগেই থাকতো।

এগুলো অাবার ভালোবাসায় গলেও যেতো। তবে এবার ঝগড়া নয় ক্যাট সবচেয়ে বেশি ব্যাথা পেয়েছে দীপিকাকে নিয়ে রণবীর যখন তামাশায় মেতেছিলো। ক্যাটরিনা গণমাধ্যমকে সরাসরি বলেছে রণবীর-দীপিকার ‘তামাশা’ছবি রিলিজের আগে ও পরের তাদের অস্বাভাবিক আচরণ আমার মোটেও ভালো লাগেনি।

Reneta

সাবেক প্রেমিকার সঙ্গে নিজের প্রেমিককে খুব বেশি ঘনিষ্ঠতায় দেখতে মোটেই ভালো লাগেনি তার। তাই অনেক বলিবোদ্ধারা বলছেন, দীপিকার সঙ্গে রণবীরের এ বন্ধুত্বের কারণেই দীর্ঘ পাঁচবছরের সম্পর্কের ইতি টেনেছেন ক্যাটরিনা।
রণবীরের মা-বাবার আপত্তি
 এ কথা কারও অজানা নয় যে, রণবীরের মা নীতু কাপুর এবং বাবা ঋষি কাপুর ক্যাটরিনাকে বউ হিসেবে কখনোই ভালোভাবে মেনে নেবেনা। আর এ বিষয়টি ক্যাট সবচেয়ে আঘাত পেয়েছে। কাপুর ফ্যামেলির কোনো অনুষ্ঠানে দাওয়াত পেতো না ক্যাট। এমনি ক্যাটরিনা পরিবারের কোনো অনুষ্ঠানে দেখা গেলেও রণবীরের মা নিতু কাপুর উপস্থিত থাকতেন না।

কিছুদিন আগেও ঋষিকাপুর বলেছিলো ক্যাটরিনার সাহস নেই আমাকে বাবা বলার। সম্পর্কের এতো দূরে এসেও মা বাবাকে মানাতে বারবার ব্যর্থ হয়েছে রণবীর। তবে এ সম্পর্কের শুরু থেকে সার্পোট পেয়েছেন বোন কারিনা কাপুর ও কারিশমা কাপুর’র।

এছাড়া ছেলের সব ব্যাপারে নীতুর কাপুরের নাক গলোনো একেবারেই পছন্দ করতেন না ‘চিকনী চামেলী’। তবে কখনো মুখ ফুটে একথাগুলো বলেননি বলিসুন্দরী ক্যাটরিনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যাটরিনাবলিউডরণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মে ১৭, ২০২৬

কেমন হচ্ছে নতুন সরকারের কূটনীতি?

মে ১৭, ২০২৬

ঈদ কবে জানা যাবে সোমবার

মে ১৭, ২০২৬

হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ নি/হ/ত

মে ১৭, ২০২৬

কৃষিতে উৎপাদন ব্যয় বাড়ছে: আলোচনায় বক্তারা

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT