চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিতলি’র আঘাতে ভারতে নিহতের সংখ্যা বাড়ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
ঘূর্ণিঝড় তিতলি-বঙ্গোপসাগরে নিম্নচাপ

ভারতের ওড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় তিতলি’র মারাত্মক আঘাতে শেষ খবর পর্যন্ত ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি।

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। ঘূর্ণিঝড় তিতলির আঘাতে ওই দুই এলাকায় বিদ্যুৎ ও রেল সংযোগ বিছিন্ন রয়েছে।

ভুবনেশ্বর বিমানের পাঁচটি ফ্লাইট বাতিল করে দেয়েছে বিমানসংস্থা ইন্ডিগো। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতেও জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

Banglabid

বৃহস্পতিবার ভোর থেকে ঘূর্ণিঝড়টি গোপালপুরের কাছ দিয়ে ভারতের ওড়িষ্যা-অন্ধ্র উপকূল ১২৫ কিলোমিটার বেগে অতিক্রম করতে শুরু করে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর,উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করে।

ঘূর্ণিঝড়ের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওড়িষ্যা-অন্ধ্র উপকূল। ধসে গিয়েছে অসংখ্য মাটির ঘর-বাড়ি। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের কাছে বিশাখাপত্তনমের দিকে এগোচ্ছে তিতলি। এই জেলাতেও মারাত্মক প্রভাব পড়েছে ঘূর্ণিঝড়ের।

বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া এই শক্তিশালী সাইক্লোন ‘তিতলি’ যে বিপজ্জনক ঝড় ও বৃষ্টি নিয়ে আসবে তা আগেই জানিয়েছিল দেশটির আবহাওয়া দফতর।

Reneta

ওড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলো থেকে তিন লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিচু সমুদ্র সৈকত থেকে এই সময়টা মানুষদের দূরে থাকার উপদেশ দিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

দেশটির গঞ্জাম, গজপতি, খুড়দা, পুরী, জগৎসিংহপুর, বালাসোর, কেন্দ্রপাড়া, ভদ্রক সহ ওড়িষ্যার মোট আটটি জেলা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে ‘তিতলি’র আঘাতে।অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু টেলি কনফারেন্সের মাধ্যমে জেলার নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন। ঝড়ে বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেছেন  দেশটির মন্ত্রীরা।

এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড় তিতলিতিতলিসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে উন্নয়ন মেলা

পরবর্তী

চ্যানেল আই অনলাইনের সাংবাদিক ওবায়দুল হক তুহিনের বাবার ইন্তেকাল

পরবর্তী

চ্যানেল আই অনলাইনের সাংবাদিক ওবায়দুল হক তুহিনের বাবার ইন্তেকাল

বড় জয়ে ব্রাজিল ম্যাচের প্রস্তুতি সারল মেসিবিহীন আর্জেন্টিনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে ২৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি, চলছে উদ্ধার অভিযান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

ছেলে-মেয়ে ও স্ত্রীসহ রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার, পুলিশ যা বলছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT